আমদানি স্বাভাবিক, তবুও বাড়ছে পেঁয়াজের দাম

news-image

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকলেও দিনাজপুরের হিলি বন্দরে বেড়েছে পেঁয়াজের দাম। পাঁচ দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৬-৮ টাকা। ডলারের কারণে দাম ওঠানামা করছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (১৭ আগস্ট) সকালে হিলির পেঁয়াজ বাজার ঘুরে দেখা গেছে, পাঁচ দিন আগে পাইকারি বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ২২ টাকা কেজি দরে, আজ তা বিক্রি হচ্ছে ২৮ টাকা দরে। খুচরা ব্যবসায়ীরা তা ৩০-৩২ টাকা দরে বিক্রি করছেন। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।

ছেলেমেয়েসহ ভ্যানচালক রফিক উদ্দিনের সংসারে ছয়জন সদস্য। দুই ছেলের স্কুলের খরচ মিটিয়ে প্রতিদিন তার সংসারে ব্যয় হয় ৪০০-৫০০ টাকা। সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

রফিক উদ্দিন বলেন, ‘আমাদের আয় তো বাড়ে নাই। অথচ সবজিসহ সব জিনিসের দাম বেড়েছে। তেল নিলে চাল হয় না আবার সবজি নিলে মাছ হয় না। ৪০০ টাকার বাজার করলে তলাত (তলায়) পড়ে থাকে। এই ভাবে চলছে হামার (আমার) জীবন।’

তিনি বলেন, ‘বাপুরে, হারা (আমরা) ডলার-ফলার বুঝি না। দাম বাড়লে মাথা ঠিক থাকে না। পাঁচ দিন আগে ২২ টাকা কেজি পেঁয়াজ কিনেছিলাম। আজ সেই পেঁয়াজ দেখছি ২৮ টাকা কেজি। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষ বাঁচবে কী করে?’

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ‘ভারত থেকে হিলি বন্দর দিয়ে আমদানি স্বাভাবিক থাকলেও পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে। ২২ টাকার পেঁয়াজ আজ বিক্রি করছি ২৮ টাকা কেজি দরে। ডলারের দাম ওঠানামা করায় পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে।’

পেঁয়াজের খুচরা ব্যবসায়ী মো. শাকিল বলেন, ‘সবজির দাম আমরা বাড়াই না। তবে বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করাটাই স্বাভাবিক। তারপরও সব দোষ আমাদের হয়। আমরা আড়তে ২৮ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে দুই টাকা লাভে ৩০ টাকায় বিক্রি করছি।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার