আমদানি মসুর ডালের দাম আবার বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : আমদানি করা বড় আকারের মসুর ডালের বাজার আরও চড়া। গত চার-পাঁচ দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ টাকার মতো। তিন সপ্তাহের ব্যবধানে খাদ্যপণ্যটির দাম বাড়ল ১৫ থেকে ২০ টাকা। নিম্ন আয়ের মানুষই সাধারণত এ ডাল বেশি কিনে থাকেন। দাম বাড়ায় আরও চাপ পড়েছে তাদের ওপর।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজার থেকে মসুর ডাল কেনার পর কথা হয় নির্মাণশ্রমিক আব্দুল কাদেরের সঙ্গে। তিনি বলেন, ‘বিল্ডিংয়ের কাজ করি। দিনে বেতন পাই ৫০০ টাকা। কাজ করলে পয়সা পাই, না করলে পাই না। কিন্তু খেয়ে তো বাঁচতে হয়। দুই সপ্তাহ আগে ৯০ টাকায় কিনেছি, এখন দোকানদার মসুর ডালের দাম নিলেন ১১০ টাকা।’ শুধু ডাল নয়, এভাবে সব কিছুর দাম বেড়ে যাওয়ায় সংসারে খরচের চাপ বেড়েছে বলে জানান তিনি।

শনিবার ঢাকার তেজগাঁও কলোনি বাজার, কারওয়ান বাজার, তেজকুনিপাড়া বাজারে গিয়ে দেখা যায়, আমদানি করা মসুর ডালের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা দরে। এর মধ্যে কারওয়ান বাজারে ১০০ টাকায় পাওয়া গেলেও অন্যান্য বাজার ও মহল্লার দোকানে কিনতে গুনতে হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা। চার-পাঁচ দিন আগে এ ধরনের ডালের কেজি বিক্রি হয়েছে ১০০ টাকার আশপাশে। তবে সপ্তাহ তিনেক আগে বিক্রি হয়েছে আরও কম দামে। তখন ৯০ থেকে ৯৫ টাকায় কেনা যেত বড় আকারের এ ডাল।

এ ছাড়া ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকার মতো বেড়ে ছোট আকারের দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা। সরকারি সংস্থা টিসিবির তথ্যমতে, গত এক মাসের ব্যবধানে মসুর ডালের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। পাশাপাশি আমদানি করা মুগ ডাল কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকা আর দেশি মুগের ডাল বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১৪০ টাকা দরে।

দেশের চাহিদা মেটাতে স্থানীয় উৎপাদনের পাশাপাশি প্রতি বছরই ডাল আমদানি করা হয়। বিশেষ করে অস্ট্রেলিয়া, কানাডা ও নেপাল থেকে মসুর ডালসহ বিভিন্ন ধরনের ডাল আমদানি করা হয়। কিন্তু ডলারের সংকটে টান পড়েছে আমদানিতে। বাজারে এর প্রভাব পড়ছে বলে মনে করেন ব্যবসায়ীরা।

তেজকুনিপাড়ার মায়ের দোয়া স্টোরের স্বত্বাধিকারী মো. হেলাল জানান, গত সপ্তাহে পাইকারি পর্যায়ে ৯৮ টাকা দরে আমদানি করা মসুর ডাল কিনেছেন তিনি। এর সঙ্গে পরিবহনসহ অন্যান্য খরচ রয়েছে। সে কারণে ১১০ টাকার কমে বিক্রি করা যাচ্ছে না। তিনি বলেন, ডলারের সংকটে বড় বড় ব্যবসায়ীরা ডাল আমদানি করতে পারছেন না। চাহিদার চেয়ে জোগান কম থাকায় আমদানিকারকরা পাইকারি পর্যায়ে দাম বাড়িয়ে দিয়েছেন বলে জানান এই ব্যবসায়ী।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান