আবারও হুমকি পেলেন সুবর্ণচরের সেই নারী

news-image

নোয়াখালী প্রতিনিধি : ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্যম বাগ্যার নিজ বাড়িতে পৈশাচিক নির্যাতনের শিকার হওয়া সেই নারী আবারও হুমকি পেয়েছেন। এবার তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক মেম্বার প্রার্থীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সুবর্ণচরের চরজুবলি ইউনিয়নের নির্বাচনে মধ্যম চরবাগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন সেই নারী।

ভুক্তভোগী নারীর অভিযোগ, এবারও চরজুবলি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার পদপ্রার্থী আবদুল মালেক কন্ট্রাক্টরের পক্ষে কাজ না করায় ভোটের পরে তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

ভুক্তভোগী জানান, অনেকটা আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে তিনি ভোট দিতে এসেছেন। পছন্দের প্রার্থীকে ভোটও দিয়েছেন। ভোট দেওয়ার সময় তাকে কেউ কোন বাধা দেয়নি। তবে ভোটের পর পরিস্থিতি কি হবে তা নিয়ে বেশ ভয়ে আছেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে এই নারী জানান, এ মুহুর্তে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি।

এদিকে, তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছেন আবদুল মালেক কন্টাক্টর। তিনি বলেন, ‘আমিও বিএনপি করি। সেও (ভুক্তভোগী নারী) বিএনপি করে। তাকে আমি কেন হুমকি দিবো? সে তো আমার দলের লোক। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি তাকে কোন হুমকি ধমকি দেইনি।’

জানা গেছে, আবদুল মালেক কন্টাক্টর চরজুবলি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। চরজুবলি ইউনিয়নের একই ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার পদে এবার নির্বাচন করছেন।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ক্রাইম) দীপক জ্যোতি খীসা জানান, এ বিষয়ে ওই নারীকে লিখিত অভিযোগ দিতে বলা হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান