আবারও মা হলেন মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী নাগ আবারও মা হয়েছেন। গত ১০ মার্চ রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এটি শোয়েব-মৌসুমী দম্পতির দ্বিতীয় সন্তান। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

মা হওয়ার ব্যাপারে মৌসুমী নাগ বলেন, ‘শোয়েব ও আমার সংসারে প্রথম সন্তান ছেলে। ওর একটা মেয়ের প্রত্যাশা ছিল। এবার সৃষ্টিকর্তা আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। ওকে (শোয়েব) এত খুশি দেখে খুব ভালো লাগছে।’

২০০৬ সালে সুরে আঁকা ছবি নামে নাটকে অভিনয়ের মাধ্যমে মৌসুমীর নাটকে পথচলা শুরু। এরপর অসংখ্য নাটকে দেখা গেছে তাকে। তাকে বাণিজ্যিক ঘরানার সিনেমা রান আউট-এ দেখা গেছে। তার বিপরীতে ছিলেন সজল নূর। প্রথম সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন মৌসুমী।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান