আবারও মা হলেন মেগান

53004895a0a88-megan-foxদ্বিতীয়বার ছেলেসন্তানের জন্ম দিয়েছেন হলিউডের অভিনেত্রী মেগান ফক্স। অবশ্য এখন পর্যন্ত ছেলের নাম কিংবা তার সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মেগান ও তাঁর স্বামী ব্রায়ান অস্টিন গ্রিন। গত বৃহস্পতিবার দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছে হলিউডের এ তারকা দম্পতি।



২৭ বছর বয়সী মেগান ও ৪০ বছর বয়সী ব্রায়ান বিয়ে করেছিলেন ২০১০ সালে। তাঁদের প্রথম ছেলে নোয়ার বয়স এখন ১৫ মাস। এ ছাড়া মেগানের স্বামী ব্রায়ানের সাবেক প্রেমিকা অভিনেত্রী ভেনেসা মার্সিলের সঙ্গে একটি ছেলে সন্তানও রয়েছে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।



ব্রায়ান ও ভেনেসার ছেলের নাম কসিয়াস। সে ব্রায়ান ও সত্ মা মেগানের সঙ্গেই থাকে। আরেকটি ভাই উপহার পেয়ে আনন্দে পা যেন মাটিতেই পড়ছে না ১২ বছর বয়সী কসিয়াসের।



‘বেভারলি হিলস ৯০২১০’ টিভি সিরিজে একসঙ্গে অভিনয় করতে গিয়ে অভিনেত্রী ভেনেসার সঙ্গে প্রণয়ে জড়িয়েছিলেন ব্রায়ান অস্টিন গ্রিন। ১৯৯৯ সাল থেকে পরবর্তী চার বছর তাঁরা একসঙ্গে ছিলেন। ২০০২ সালে তাঁদের ছেলে কসিয়াস পৃথিবীর আলো দেখে।



২০০৩ সালে ভেনেসার সঙ্গে বিচ্ছেদের এক বছরের মাথায় মেগানের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলেন ব্রায়ান। ২০০৪ সালে ‘হোপ অ্যান্ড ফেইথ’ কমেডি সিরিজের সেটে প্রথম পরিচয় হয়েছিল ব্রায়ান ও মেগানের। তখন ব্রায়ানের বয়স ছিল ৩০ আর মেগানের ১৮। ২০০৬ সালে বাগদান সম্পন্ন করেন এ তারকা যুগল। কিন্তু তিন বছর পর ২০০৯ সালে তাঁরা বাগদান ভেঙে দেন। পরের বছরের জুনে ফের বাগদানের ঘোষণা আসে এই জুটির কাছ থেকে। ২০১০ সালের ২৪ জুন হাওয়াই দ্বীপপুঞ্জে ফোর সিজনস রিসোর্টে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ব্রায়ান ও মেগান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার