আবারও ভয়ংকর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও বিশ্বের সবচেয়ে মারাত্মক সামরিক ড্রোন এমকিউ-৯ গুলি করে ভূপাতিত করেছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ মারিবের আকাশ থেকে এটি ভূপাতিত করা হয়। এমকিউ-৯ আমেরিকার তৈরি সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক চালকবিহীন বিমান। এরকম একটি ড্রোন তৈরিতে আমেরিকার খরচ হয় ৩০০ কোটি টাকারও বেশি।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির এয়ার ডিফেন্স ফোর্স বুধবার ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের আকাশ থেকে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। খবর আল আরাবিয়ার।

বিবৃতিতে বলা হয়, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটিতে গুলি চালানো হয়। এ নিয়ে গত কয়েক দিনের ব্যবধানে ইয়েমেন দ্বিতীয় এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল। ভারী ও অত্যাধুনিক এ ড্রোনটি বিভিন্ন মিশনে ও গুরুত্বপূর্ণ লক্ষবস্তুতে আঘাত হানার কাজে ব্যবহার করে আসছে মার্কিন সামরিক বাহিনী।

ওয়াশিংটন দাবি করে, এই ড্রোন যে কোনো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এবং এটিকে গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়। তবে গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই মডেলের ৬টি মার্কিন ড্রোন গুলি করে নামিয়েছে।

গত বছরের অক্টোবরে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েল গণহত্যা শুরু করার এক মাস পর নভেম্বর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সামরিক অভিযান শুরু করে। প্রতিরোধ অক্ষে যোগদানকারী দেশটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে তার সামরিক অভিযান শুরু করে যা এখনো চলছে।

এরপর মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইসরাইলের সমর্থনে ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা চালালে সানা ঘোষণা দিয়ে ইঙ্গো-মার্কিন লক্ষ্যবস্তুকে তাদের হামলার বৈধ লক্ষ্যে পরিণত করে। বুধবারের বিবৃতিতে আরো বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আল্লাহর ইচ্ছায় ইঙ্গো-মার্কিন আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে নিজের সামরিক সক্ষমতা শক্তিশালী করার কাজ অব্যাহত রাখবে।

ইয়েমেনের বিপ্লবী কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ আলি আল-হুতি আমেরিকার প্রতি তার দেশে আরো বেশি এমকিউ-৯ ড্রোন পাঠানোর আহ্বান জানিয়ে বলেছেন, আমরা এই ড্রোন ভূপাতিত করার বিষয়টিকে উপভোগ করছি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান