আবারও বাড়ছে সুরমা নদীর পানি

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে, আজ সকাল ১০টা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার মাত্র দশমিক ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে ঢলের স্রোতে রোববার সন্ধ্যা থেকে দিরাইয়ে হুরামন্দিরা হাওরের ৪২ নম্বর পিআইসি বাঁধের সাতবিলা রেগুলেটর সংলগ্ন অংশ ভেঙে গেছে। এতে ৩০০ হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

ওখানকার এক স্থানীয় কৃষক নূর উদ্দিন জানান, ‘এই হাওরও অনেক ধান আছে আমরার ধান কাটা শেষ তবে এখনও শুনছি প্রায় ২০০ হেক্টরের উপরে জমিরা ধান এখনও কাটার বাকি রইছে।’

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, হুরামন্দিরা হাওরে এক হাজার হেক্টর জমি রয়েছে। আজকে পর্যন্ত ও এ হাওরে ৮০ ভাগ ধান কাটা শেষ, বাকিগুলো দ্রুত হারভেস্টার কাটার মেশিন দিয়ে কাটা হবে।

সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, সকাল ১০টা পর্যন্ত সুরমার পানির সমতল ৫.৯৬ মিটার যা বিপৎসীমার দশমিক ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আজ চেরাপুঞ্জিতে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান