আবারও জায়েদ খান-পরীমনি জুটি; হতাশ প্রযোজক

news-image

আকাশ নিবির
চিত্রনায়িকা পরীমনির শুরুটা হয়েছিলো নায়ক জায়েদ খানের হাত ধরেই। চলচ্চিত্রেও অভিষেক হয় এই নায়কের হাত ধরে। এই জুটির প্রথম ছবি ছিল ‘ভালোবাসা সীমাহীন’। ছবিটি পরিচালনা করেছিলেন শাহ আলম মণ্ডল নামক এক পরিচালক। এরপর এই জুটির ছবি মুক্তি পায় মালেক আফসারি’র ‘অন্তর জ্বালা’ নামে সিনেমা।

তবে জায়েদ-পরীমনির জুটি কোন ছবি সাফল্যের দেখা না পেলেও তৃতীয়বার এক হয়ে কাজ করতে দেখা যায় এই জুটিকে। ছবির নাম ‘বাহাদুরী’। তবে এতে হাতাশ হতে দেখা গেছে প্রযোজক শিহাব উদ্দিনকে। খুব মজার বিষয় হল, এই ছবির প্রযোজক হিসেবে পরীমনি নিজেসহ সর্বমোট আটজনের নাম শোনা গেছে!

এই প্রযোজকের ভাষ্যমতে এই জুটিকে নিয়ে সিনেমা বানাতে গিয়ে তাকে লম্বা সময় গুনতে হয়েছিল। বহু কাঠখড় পুড়িয়ে ছবিটি শেষ করলেও পরিচালককে ডাবিং নিয়ে বহুদিন জায়েদ খানের পেছনে ঘুরতে হয়েছে। তাতে ছবি বানিয়ে লগ্নি ফেরত পাবার আশাও ছেড়ে দিয়েছেন বলে জানা যায়। তবে থেমে থাকতে দেখা যায়নি এই ছবির পরিচালক সফিক হাসানকে।

নানান কীর্তির অবসান গুছিয়ে দীর্ঘদিন পর পরিচালকের মুখে এখন হাসির ছাপ। কেননা আগামী সপ্তাহে ‘বাহাদুরী’ ছবিটি সেন্সরে জমা দিতে যাচ্ছেন। পরিচালকের ভাষ্যমতে আগামী বছরের প্রথম মাসেই মুক্তির দেবেন বলে জানান।

তবে ‘বাহাদুরী’ নিয়ে পরীমনি জানিয়েছিলেন, ‘দর্শকের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে ছবির গল্প ও শিল্পী নির্বাচন করা হয়েছে। নির্মাণের জন্য নেওয়া হয়েছে অনেক সময়। একটি ভালো ছবির জন্য যা কিছু করা প্রয়োজন, তার সব রকম চেষ্টা ছিল এ ছবিতে। এ কারণেই তার চাওয়া, ছবি মুক্তি নিয়ে যে সংকট তা শিগগিরই কেটে যাক। ছবিটি হলে গিয়ে দর্শক দেখুক।’

এ নিয়ে নায়ক জায়েদ খানের সঙ্গে একাধিকবার কথা বলতে গেলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান