আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

news-image

অনলাইন ডেস্ক : আবারও দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার পরমাণু অস্ত্র বহনের ক্ষমতাসম্পন্ন ২ হাজার কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে দেশটি।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ বৃহস্পতিবার জানিয়েছে, পরমাণু হামলার ক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে।

সমুদ্রের উপর দিয়ে ২ হাজার কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র দুটি।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া।

চলতি মাসের শুরুতে জাপানের ভূখণ্ডের উপর দিয়ে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। উত্তর-পূর্ব জাপান অতিক্রম করে ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।

উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ‘জবাবে’ জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা এবং তাদের মিত্র দেশ দক্ষিণ কোরিয়া।

আমেরিকার বিরুদ্ধে কোরীয় উপদ্বীপ অঞ্চলে উত্তেজনা সৃষ্টির অভিযোগ করে পিয়ংইয়ং জানিয়েছে, তাদের সৈন্যবাহিনী পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান