আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছোট ভাইয়ের আবেগঘন স্ট্যাটাস

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : ২০১৯ সালের এই দিনে বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ক্যাম্পাস ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ ঘটনায় আসামিদের ফাঁসির রায় হয়েছে। তবে আপিল করায় এখন পর্যন্ত রায় কার্যকর হয়নি।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। কষ্টের এই দিনে বড় ভাইকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন ছোট ভাই আবরার ফাইয়াজ। আমাদের সময় অনলাইনের পাঠকদের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হলো:

‘আজ ৭ই অক্টোবর, ২০২২। ভাইয়াকে মেরে ফেলার ৩ বছর পূর্ণ হলো। ২০১৯ সালের ৬ই অক্টোবর সকাল ১০টার বাসে ভাইয়া কুষ্টিয়া থেকে ঢাকায় যায়। বিকাল ৫টার দিকে পৌঁছানোর পরে ভাইয়া একটু ঘুমাতে যায়। রাত ৮টায় ভাইয়াকে ডেকে নিয়ে যায় তারই কিছু বন্ধু। রাত ১০টা পর্যন্ত নানা প্রশ্ন করার পরেই শুরু করে পালা করে পেটানো। এরপরে রাত ২-৩টার দিকে মারা যায়। ৩ বছর অনেক লম্বা একটা সময়। গত বছরের ৮ ডিসেম্বর রায়ও হয়েছে। আসামিরা আপিলও করেছে। তবে গত ১০ মাসে আর কোনো অগ্রগতি হয়েছে বলে মনে হয়নি। কিন্তু আমাদের আশা অন্য সব বিচারের মতো ভাইয়ার হত্যার বিচারের জন্য যেন অত বেশি অপেক্ষা করতে না হয়।’

advertisement 4
‘অক্টোবর আসলেই পেছনের সময়ের কথা মনে হয়। গত বছর এই অক্টোবরে দাদিও মারা যান। প্রায় প্রতিটা কথাতেই আম্মু ভাইয়ার কথা মনে করেন। এখনো প্রায়ই কাঁদতে থাকেন। গত ৩ বছরে যত জনের সঙ্গে দেখা হয়েছে, প্রত্যেকের কাছেই ভাইয়ার জন্য দোয়া চেয়েছেন আম্মু। আব্বু-আম্মু দুজনই বেশ অসুস্থ হয়ে গেছে। রাতে মাঝে মাঝেই আম্মু বলে ওঠে যে, ‘এই সময়ে আমার ছেলেকে কত মারছিল, ও কতই চিৎকার করেছে। আশপাশের কুকুরগুলো পর্যন্ত ছোটাছুটি করছিল তাও ওই পশুদের মনে দয়া হয়নি।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান