আফ্রিকায় পড়া গ্রহাণুতে খনিজের সন্ধান

news-image

আন্তুর্জাতিক ডেস্ক : আফ্রিকায় পড়া ১৫ মেট্রিকটন ওজনের একটি গ্রহাণু থেকে দুইটি খনিজ পদার্থ পাওয়া গেছে। এর আগে পৃথিবীতে কখনো এই ধরনের খনিজের সন্ধান পাওয়া যায়নি।

আলবার্টা বিশ্ববিদ্যালয়ের জানিয়েছে, যে গ্রহাণুটি থেকে খনিজ দুইটি পাওয়া গেছে সেটি ২০২০ সালে সোমালিয়ায় পাওয়া যায়। এখন পর্যন্ত যতগুলো গ্রহাণু পৃথিবীতে পাওয়া গেছে তার মধ্যে এটি নবম বৃহত্তম। বিশ্ববিদ্যালয়ের উল্কা সংগ্রহের কিউরেটর ক্রিস হার্ড মহাকাশ থেকে পাওয়া পাথরটির নমুনা গ্রহণ করেছিলেন যাতে তিনি এটিকে শ্রেণীবদ্ধ করতে পারেন। যখন তিনি এটি পরীক্ষা করেন তখন অস্বাভাবিক কিছু তার নজরে আসে। নমুনার কিছু অংশ মাইক্রোস্কোপ দ্বারা শানাক্ত করা যায়নি। তারপরে তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রন মাইক্রোপ্রোব ল্যাবরেটরির প্রধান অ্যান্ড্রু লোককের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের আর্থ ও বায়ুমণ্ডলীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক হার্ড এক বিবৃতিতে বলেছেন, প্রথম দিনই তিনি কিছু বিশ্লেষণ করেন। পরে গ্রহাণুটি থেকে দুইটি বিরল খনিজ পাওয়া যায়। খনিজটির নাম দেওয়া হয়েছে ইলালাইট। মহাকাশ বস্তু থেকে উদ্ভূত, যাকে এল আলি উল্কাপিণ্ড বলা হয়। কারণ এটি মধ্য সোমালিয়ার এল আলি শহরের কাছে পাওয়া গিয়েছিল।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ইন্টারপ্ল্যানেটারি ইনিশিয়েটিভের ভাইস প্রেসিডেন্ট লিন্ডি এলকিন্স-ট্যানটনের নামানুসারে হার্ড দ্বিতীয়টির নামকরণ করেছেন এলকিনস্টান্টোনাইট। এলকিন্স-ট্যান্টনও ওই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশনের একজন রিজেন্টস অধ্যাপক ও নাসার আসন্ন সাইকি মিশনের প্রধান তদন্তকারী।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার