আফগান সীমান্তের কাছে ১১ জঙ্গিকে হত্যা: পাকিস্তান

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে একটি সামরিক সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত অন্তত ১১ জন জঙ্গি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

দেশটির এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান সফলভাবে একটি বড় রকমের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ব্যর্থ করেছে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তিরা, আত্মঘাতী বোমা হামলাকারী এবং একজন প্রধান কমান্ডারসহ সবাই তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবানের সদস্য।

ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, টিটিপি গত বছরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর শতাধিক মানুষকে হত্যা করেছে। শুধুমাত্র ডিসেম্বরেই পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ৪০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তান বলেছে, পলাতক টিটিপি নেতা এবং কমান্ডাররা সীমান্তের আফগান দিক থেকে সন্ত্রাসী হামলার নির্দেশ দিচ্ছে। একইসঙ্গে দেশটি অভিযোগ করেছে, তালেবান শাসকরা তাদের সন্ত্রাসবাদ প্রতিরোধের প্রতিশ্রুতি অনুসারে তাদের থামাচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান