আফগান সিরিজের মাঝে একইদিনে তিন লঙ্কান ক্রিকেটারের বিয়ে!

news-image

অনলাইন ডেস্ক : বিষয়টা একটু অবাক করারই! একইদিনে বিয়ে করলেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার। সেটাও আন্তর্জাতিক সিরিজ চলাকালে।

কলম্বোর তিন জায়গায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কাসুন রজিথা, চারিথ আসালঙ্কা ও পাথুম নিশাঙ্কা। তিনজনই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে রয়েছেন।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমে খবর, সোমবার এই তিন ক্রিকেটার বিয়ে করেন। লঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে।

তিন নবদম্পতির ছবি পোস্ট করে লঙ্কান ক্রিকেট বোর্ড লিখেছে, ‘চারিথ আসালঙ্কা, পাথুম নিশাঙ্কা ও কাসুন রজিথাকে অভিনন্দন।’ সেইসঙ্গে একটি আংটির ইমোজিও পোস্ট করেছে তারা।

এই তিন ক্রিকেটারই গত শুক্রবার পাল্লেকেলেতে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডের দলে ছিলেন। ১০ ওভারে ৫৬ রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন রাজিথা। ৮৩ বলে ৮৫ রান করেছিলেন ওপেনার নিশাঙ্কা। আসালঙ্কার অবদান ছিল ১৮ বলে ১০ রান।

তবে সেই ম্যাচে হেরে যায় শ্রীলঙ্কা। এরপর রবিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল। সদ্য বিয়ে করা তিন ক্রিকেটারেরই সম্ভবত থাকবেন একাদশে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান