আফগান জনগণকে ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকা-ন্যাটো বাহিনীকে’

news-image

‘অনলাইন ডেস্ক : ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা ও ন্যাটো বাহিনী শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থে আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছিল। কাজেই তারা নিজেদের অশুভ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আফগান জনগণের ওপর যে সীমাহীন দুঃখ-কষ্ট চাপিয়ে দিয়েছে সেজন্য তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে।

বুধবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন জারিফ।

তিনি বলেন, আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সন্ত্রাসবিরোধী যুদ্ধের যে অজুহাত তুলে আমেরিকা ও ন্যাটো বাহিনী আফগানিস্তানে এসেছিল সে দু’টি উদ্দেশ্যই চরমভাবে ব্যর্থ হয়েছে।
ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২০ বছরে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক উপস্থিতির কারণে যেসব মানুষ হতাহত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে।

প্রায় দুই দশক আগে আফগানিস্তানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী যুদ্ধ এবং দেশটির সামরিক বাহিনীকে শক্তিশালী করার অজুহাতে দেশটি দখল করে মার্কিন বাহিনী। কিন্তু ২০ বছরেও তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বরং তালেবানের অগ্রাভিযানের মুখে মার্কিন সেনারা অত্যন্ত অপমানজনক অবস্থায় দেশটি ত্যাগ করছে।

গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুল দখল করার পর আমেরিকা তার অবশিষ্ট সৈন্য ও কূটনীতিকদের নিরাপদে সরিয়ে নেয়ার জন্য নতুন করে কয়েক হাজার সেনা পাঠিয়েছে। এসব সেনা কাবুল বিমানবন্দরের বাইরে আসার সাহস পায়নি বরং বিমানবন্দরে চরম বিপর্যয়কর ও ঠাসাঠাসি অবস্থার মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী