আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। গত ৪৮ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেন, লোগার প্রদেশে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় হতাহতসহ কয়েক হাজার বাড়িঘর ধ্বংস এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি বছর একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে আফগানিস্তান। তীব্র খরার মধ্যে জুনে বড় ধরনের এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক ভিডিও বার্তায় তালেবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমরা বিশ্ব সম্প্রদায়, বিশেষভাবে ইসলামিক দেশগুলোকে এবং মানবিক ত্রাণ সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে সাহায্য করার অনুরোধ জানাচ্ছি।’

আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো কয়েক মাস ধরে সহায়তা দিয়ে আসলেও তারা সতর্ক করে বলেছে যে, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে আছে আর তাদের আশ্রয় নেই এবং পান করার মতো পর্যাপ্ত পরিষ্কার পানিও নেই।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান