আফগানিস্তানের সামনে ৩০৭ রানের টার্গেট

news-image

ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৩০৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

এর আগে কখনও আফগানিস্তানের বিপক্ষে ২৮০ রানের ঘর পার হতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠ চট্টগ্রামে এবার সেই আক্ষেপ মুছে গেছে। এর আগে সর্বোচ্চ ৮ উইকেটে ২৭৯ রান সংগ্রহ করেছিল টাইগাররা।

আজ সকালে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নেয় টাইগাররা। এদিন সিরিজের প্রথম ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতা ও ব্যাটিং বিপর্যের পর ঘুরে দাঁড়ায় টাইগাররা। দুই ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস দেখেশুনে এগোতে থাকেন। তামিম ইকবালকে হারানোর পর জুটি গড়েন সাকিব আল হাসান ও লিটন দাস। দুজনের অবিচ্ছেদ্য জুটিতে প্রতিরোধ গড়ার আভাস দেয় বাংলাদেশ। স্ট্রাইক রোটেট করে খেলায় ছিল দুজনের নজর। কিন্তু রশিদ খানের আঘাতে ভেঙে যায় ৫৩ বলে ৪৫ রানের জুটি। তার লেন্থ বল সাকিবের ব্যাট মিস করে লাগে পায়ে। ২ চারে ৩৬ বলে ২০ রান করেন সাকিব।

পরে লিটন-মুশফিকের ব্যাটে ভর করে বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যায় তামিম ইকবালের দল। দারুণ এক ইনিংস খেলে বিদায় নেন লিটন দাস। তার ব্যাট থেকে আসে ১২৬ বলে ১৩৬ রান। ১৬টি চার আর ২টি ছয়ে সাজানো ছিল লিটনের ইনিংস। পরে ফরিদ রহমানের স্লো বলে স্ট্রেট ডিপ স্কয়ার লেগে মুজিব উর রহমানের ক্যাচ হন তিনি। তাদের জুটি ছিল ২০২ রানের, যা তৃতীয় উইকেটে বাংলাদেশের রেকর্ড জুটি। যদিও পরের বলেই বিদায় নেন মুশফিকুর রহিম। ফজল হক ফারুকির ক্যাচ হন তিনি, করেন ৮৬ রান। লিটনের পর সেঞ্চুরির পথে ছিলেন মুশফিকও। কিন্তু ১৪ রান বাকি থাকতেই তাকে থামতে হয়। ফরিদকে মারতে গিয়ে ধরা পড়েন থার্ডম্যান অঞ্চলে ফারুকির হাতে। তার ইনিংসে চারের মার ছিল ৯টি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান