আফগানিস্তানকে ১০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি

news-image

আফগানিস্তানকে ১০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি
আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের ক্ষমতা গ্রহণের দারিদ্র্য ও ক্ষুধায় জর্জরিত আফগানদের জন্য ১০০ কোটি ডলারের বেশি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে দাতারা।

তালেবানের শাসনে আফগান ভূখণ্ডে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। এই বিপর্যয় এড়াতে বৈশ্বিক সহায়তার আহ্বান জানিয়ে জেনেভায় সোমবার এক বৈঠকের আয়োজন করা হয়।

বিবিসি জানিয়েছে, জাতিসংঘের আয়োজিত এ বৈঠকে আফগানিস্তানে সহায়তার বিষয়ে এই অঙ্গীকার করেন দাতারা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার জেনেভায় দাতা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানে আফগানদের সহযোগিতার জন্য জরুরি ভিত্তিতে ৬০ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন বলে জানিয়েছিলেন তিনি। এ অর্থের এক-তৃতীয়াংশই খাদ্য সংকট মেটাতে ব্যয় হবে।

আল জাজিরা জানিয়েছে, প্রত্যাশার চেয়ে প্রায় দ্বিগুণ সহযোগিতার আশ্বাস পেয়েছেন গুতেরেস। এতে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

আফগানিস্তানে প্রায় সাড়ে ছয় কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ফ্রান্স প্রায় ১২ কোটি ডলার এবং নরওয়ে এক কোটি ১৫ লাখ ডলার দেয়ার আশ্বাস দিয়েছে।

রয়টার্স বলছে, গত মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার আগে থেকেই দেশটির অর্ধেক জনসংখ্যা বা ১ কোটি ৮০ লাখ মানুষ বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন।

জাতিসংঘ জানিয়েছে, তালেবান ক্ষমতায় আসার পর খাবার ও টাকার অভাবে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।

তালেবান ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ কাবুলের জন্য নিয়মিত অর্থ সহায়তা বাতিলের ঘোষণা দিলে পরিস্থিতি আরও জটিল হয়। এতে দেশটিতে মানবিক সংকট আরও প্রকট হয়ে ওঠে।

এ অবস্থায় আফগানরা সবচেয়ে কঠিন সময় পার করছে’ বলে উল্লেখ করেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেন, টানা কয়েক দশক যুদ্ধ, সংগ্রাম আর নিরাপত্তাহীনতার মধ্যে থাকার পর আফগানরা এখন কার্যত তাদের সবচেয়ে কঠিন সময় পার করছে।

তিনি আরও বলেন, আফগানিস্তানের অর্থনীতি চরম সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে মৌলিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনাও সম্ভব হচ্ছে না। আফগানিস্তানে থাকা খাদ্যের মজুত চলতি মাসেই শেষ হয়ে আসতে পারে বলেও জানান মহাসচিব।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার