আফগানদের হারিয়ে পয়েন্ট টেবিলে কোথায় বাংলাদেশ?

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছে টাইগার ক্রিকেটাররা। মাঠের বাইরের সমালোচনাকে উড়িয়ে দিয়ে আফগানিস্তানের বিপক্ষে জয় এসেছে ৬ উইকেটে। একপেশে এই জয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলেও নিজেদের ৩য় অবস্থান নিশ্চিত করেছে সাকিব আল হাসানরা।

টেবিলের শীর্ষ দুইয়ে আছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। তবে নেট রানরেটের হিসেবে অনেকখানি এগিয়ে কিউইরা। তাদের নেট রানরেট ২ দশমিক ১৪৯। পাকিস্তানের পয়েন্ট ১ দশমিক ৬২। আর পাকিস্তানের চেয়ে কিছুটা পিছিয়ে বাংলাদেশ। তিনে থাকা টাইগারদের নেট রান রেট ১ দশমিক ৪৩৮।

এদিকে এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সবার নিচেই থাকছে ইংল্যান্ড। তার উপরের দিকেই আছে নেদারল্যান্ডস ও আফগানিস্তান। এই মুহূর্তে মাঠে চলছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার খেলা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান