আফগানদের বিপক্ষে সাদা বলের সিরিজে সাকিবকে পাওয়ার আশা

news-image

ক্রীড়া প্রতিবেদক : ডান হাতের আঙুলের ইনজুরিতে পাঁচ-ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজে খেলা হবে না তার।

তবে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজে সাকিবকে পাওয়ার আশার কথা জানিয়েছে বিসিবি।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট মাঠে গড়াবে ১৪ জুন। এরপর ভারতে সফরে যাবেন রশিদ খান, হাসমতউল্লাহ শাহেদিরা। ওই সিরিজ শেষ করে ৫ জুলাই সাদা বলের সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সাদা বলের সিরিজে সাকিবকে পাওয়ার বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘সাকিব বিশ্রাম চায় কিনা এমন কোন আলোচনা হয়নি। ইনজুরি থেকে ছয় সপ্তাহ লাগবে তার সেরা উঠতে, টেস্ট সিরিজ সে মিস করবে। ওয়ানডে সিরিজের আগে যেহেতু কিছু সময় আছে, ঈদুল আযহার পরে ম্যাচ হবে, আমরা আশা করছি সে ওয়ানডে দলে ফিরবে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার