আপেলের খোসায় কী আছে জানেন?

news-image

অনলাইন ডেস্ক : যেকোন প্রাকৃতিক ফলে স্বাস্থ্য উপকারিতা রয়েছে একথা আমরা সবাই জানি। প্রতিদিন একটি করে ফল খেলে অনেক ধরনের রোগের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। আর এসব ফল খাওয়ার ক্ষেত্রে সাধারণত আমরা সব ফলেরই খোসাটিকে বাদ দিয়েই ভেতরের অংশটি খেয়ে থাকি। কিন্তু এই বাদ দেওয়া খোসা অংশটিও যে আমাদের শরীরের পক্ষে বড় ধরনের উপকারিতা থাকতে পারে তা আমরা ক’জনই বা জানি। বলছি আপেল ফলের কথা।

পুষ্টি গুণ বিবেচনায় আপেলের খোসার গুণাগুণ অন্য যেকোনো ফলের তুলনায় অনেক বেশি। পেটিনিন ফাইবারে সমৃদ্ধ এই ফলটির খোসা হৃদরোগের জন্য দারুন উপকারী। ডায়াবেটিস থেকে শুরু করে হাড়ের উপকারে আপেলের খোসা অত্যন্ত কার্যক্ষমতাসম্পন্ন।

সম্প্রতি ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগরিকালচার (USDA) এর তথ্যানুসারে, আপেলের খোসাতে বিশেষ একধরণের আশ রয়েছে। যেটি দীর্ঘ সময় ধরে পেটের ভেতরে থাকলে ক্ষুধা নিবারণে কাজ করে। যা একজন মানুষকে বারবার খাওয়ার প্রবণতা থেকে দুরে রাখে। এছাড়াও, আপেলের আশ হাড়, যকৃত সুস্থ রাখার পাশাপাশি হজমের ক্ষেত্রে কাজ করে।

বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, আপেলের খোসার পলিফেনলগুলি রক্তচাপ এবং কোলেস্টেরল কমিয়ে দেয়। আপেলের খোসায় ট্রিটেরপর্নোইডস থাকে যা আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। এছাড়া পটাসিয়াম, ফসফরাস এবং ক্যালসিয়ামের মতো অপরিহার্য খনিজও রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী।

এছাড়া, আপেলের খোসায় কোয়ার্সিটিন নামক একটি শক্তিশালী যৌগ রয়েছে যা অ্যান্টি-প্রদাহজনক বলে পরিচিত । এটি হৃৎপিণ্ড এবং ফুসফুসের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। খোসাতে থাকা পলিফেনল কার্বোহাইড্রেট এবং শরীরের চর্বি শোষণ করতে সাহায্য করে। খোসাসহ আপেলের কম গ্লাইসেমিক সূচক রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রিত রাখতে পারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার