আপাতত চাল আমদানি নয়, বাজার তদারকির নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : বাজারে স্থিতিশীলতা ফেরাতে আপাতত বেসরকারিভাবে চাল আমদানি না করে বাজার তদারকি জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এ নির্দেশনা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

ঊর্ধ্বমুখী চালের বাজারের লাগাম টানতে শুল্ক কমিয়ে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি চেয়ে গত ১৮ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে এক চিঠির মাধ্যমে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল।

ওই চিঠির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণসহ চালের বাজারে মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে চাল আমদানি প্রসঙ্গে’ দেওয়া নির্দেশনার চিঠিতে বলা হয়, সূত্রোস্থ সারসংক্ষেপ উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী নিম্ন বর্ণিত সদয় অনুশাসন প্রদান করেন- ‘বাজার মনিটর করা হোক।’

এ অবস্থায় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য খাদ্য সচিবকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

প্রধানমন্ত্রীর এ নির্দেশনা খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, এ বিষয়ে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বর্তমানে ভরা আমন মৌসুম চললেও চালের দাম কমছে না। কেজিপ্রতি মোটা চালের দাম ৫০ টাকায় এসে ঠেকেছে। চালের এ ঊর্ধ্বমুখী দামে অস্বস্তিতে সাধারণ মানুষ।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগ) খাজা আব্দুল হান্নান জাগো নিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রী চালের বাজার মনিটরিংয়ের ওপর জোর দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা সেটি করবো। এরই মধ্যে খাদ্য অধিদপ্তরকে এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।’

খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, প্রধানমন্ত্রী আপাতত বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেননি। তিনি বলেছেন, ‘এখন আমন মৌসুম। চাল কেবল বাজারে এলো, বাজার মনিটরিংয়ের মাধ্যমেই চালের বাজারে স্থিতিশীলতা আনা সম্ভব।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার