আপনি কি পায়ের ওপর পা তুলে বসেন? তাহলে সাবধান

news-image

সোফায় বা চেয়ারে বসেও সাধারণত আমরা পায়ের ওপর পা তুলে দিয়ে বসতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা স্বভাবগত কারণে কিংবা মনের অজান্তেও হতে পারে। আরামের কারণেই দীর্ঘ ক্ষণ এ ভাবে বসে থাকাকে রপ্ত করে ফেলি আমরা। কিন্তু চিকিৎসকদের মতে, এই ভাবে বসে থাকার অভ্যাস আদতে শরীরের ক্ষতি করে।

এছাড়া আমরা আমাদের মনে অজানতে পায়ের ওপর পা তুলে বসি। এভাবে বসলে অস্থি ও স্নায়ুর রোগ তো বটেই, এমন করে বসে থাকার অভ্যাস ডেকে আনতে পারে হৃদরোগের সম্ভাবনাও। অস্থিবিশেষজ্ঞ অমিতাভ নারায়ণ মুখোপাধ্যায়ের মতে, এই ভাবে বসে থাকতে থাকতে শরীরের হাড়ের ভারসাম্য নষ্ট হয়। পেশীগত নানা সমস্যারও জন্ম হয়।
জেনে নিন এমন করে বসে থাকার ফলে কী কী ক্ষতি হতে পারে শরীরে। দীর্ঘ ক্ষণ এ ভাবে বসে থাকলে উরু ও জঙ্ঘার পেশী ক্ষতিগ্রস্ত হয়। উরুর ভিতরের অংশের পেশী আকারে ছোট হয়ে যায়। বাইরের পেশীর সঙ্গে আকারে অসামঞ্জস্য আসায় পায়ে ব্যথা, পেশীতে টান, এমনকি স্নায়ুর নানা অসুখেরও শিকার হতে পারেন।

এই বসার কায়দা শরীরে রক্তচাপ বাড়ায়। স্নায়ুর উপরেও তা প্রভাব ফেলে। পরীক্ষায় দেখা গিয়েছে রক্তচাপজনিত এই ভাবে বসেন যাঁরা, তাঁরা রক্তচাপজনিত অসুখে ভোগেন বেশি।প্রায় পা ক্রস করে বসলে শরীরে স্বাভাবিক রক্ত চলাচল বাধা পায়। রক্তচাপের ভার হার্টের উপর চাপ ফেলে। ফলে হৃদরোগের সম্ভাবনাও বাড়ে।অমিতাভবাবুর মতে, এ ভাবে বসে থাকলে কোমর ও নিতম্বের হাড়ে ব্যথা হয়। পেলভিক বোনের সমস্যা থেকে মানুষ ধীরে ধীরে কুঁজো পর্যন্ত হয়ে যেতে পারে।

সূত্র. আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার