আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বলে দেবে স্মার্টফোন!

news-image

প্রযুক্তি ডেস্ক : একজন মানুষ কি ধরনের স্মার্টফোন ব্যাবহার করছেন সেটি দিয়ে তার চারিত্রিক বৈশিষ্ট্য ও স্বভাব বোঝা সম্ভব। এমনটাই বলছেন যুক্তরাজ্যের লিংকন বিশ্ববিদ্যালয় এবং ল্যাংক্যাস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। স্মার্টফোন ব্যবহারকারীদের মনোভাব বোঝার জন্য একটি গবেষণা চালিয়েছেন তারা।

গবেষকরা বলছেন, আইফোন ব্যবহারকারীদের তুলনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বেশি ন্যায়বান হয়ে থাকে। অন্তত তারা যাদের মধ্যে গবেষণা চালিয়েছেন তাদের মধ্যে এরকম দেখা গেছে।

আইফোন ব্যবহারকারীরা সাধারণত কম বয়সী হয়ে থাকেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তুলনায় তারা বেশি খোলামেলা হয়ে থাকেন। বয়স্ক পুরুষদের অ্যান্ড্রয়েড পছন্দ বেশি। নারীরা আইফোন বেশি পছন্দ করেন। পুরুষদের তুলনায় নারীদের মধ্যে আইফোন ব্যবহারকারী কেন বেশি সেটি অবশ্য বোঝা যায়নি।

গবেষকরা বলছেন, স্মার্টফোনের মাধ্যমে ব্যক্তি তার ইচ্ছে পছন্দের বিষয়টি প্রকাশ পায়। এর মাধ্যমে সে নিজেকে প্রকাশ করে। গবেষণার প্রধান লেখক হেদার শ বলছেন, ‘দিনকে দিন এটি পরিষ্কার হচ্ছে একটি স্মার্টফোন সেটি ব্যবহারকারী ব্যক্তির ডিজিটাল সংস্করণ হয়ে উঠছে।’

গবেষণায় আরো দেখা গেছে যাদের হাতে আইফোন আঠার মতো লেগে থাকে তারা যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের থেকে বেশি বিত্তবান তা কিন্তু নয়। তবে আইফোন ব্যবহারকারীরা এই ফোনকে সামাজিক উচ্চ মর্যাদার নিদর্শন মনে করেন বলে গবেষণায় উঠে এসেছে। আইফোন ব্যবহারকারীদের বেশি আবেগপ্রবণ মনে হয়েছে গবেষকদের।

গবেষকদের দল একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন। কয়েকটি প্রশ্ন করে ঐ কম্পিউটার প্রোগ্রাম ৭০ শতাংশ ক্ষেত্রেই বলে দিতে পারে একজন ব্যক্তি কি স্মার্টফোন ব্যাবহার করছেন। একজন ব্যক্তি স্মার্টফোনে কোন অপারেটিং সিস্টেম ব্যাবহার করছেন সেটিও তার সম্পর্কে অনেক কিছু বলে দেয়।-বিবিসি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার