আন্দোলনের নতুন ঘোষণা আসবে কবে, জানালেন ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ জুলাই ঢাকার সমাবেশ থেকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আন্দোলন কর্মসূচি শান্তিপূর্ণ হবে এমনটা জানিয়ে তা যেন সফলভাবে করা যায় সেজন্য নেতাকর্মীদের দোয়া চেয়েছেন তিনি।

আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি সবার কাছে এ দোয়া চান।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন, পাশাপাশি আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করছে তারা। নিজ নিজ জায়গা থেকে গণতন্ত্রের জন্য যে যাত্রা, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে আন্দোলন কর্মসূচি তা ঘোষণা করা হবে ১২ জুলাই। সবাই আল্লাহ রব্বুল আলামীনের কাছে দোয়া করবেন যাতে এই শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে পারি এবং শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যদিয়ে যেন দেশের মানুষকে মুক্ত করতে পারি।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেন অসুস্থ প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ম্যাডাম কেন অসুস্থ? এই যে নির্যাতন নিপীড়ন। ম্যাডাম নিজে আমাকে বলেছেন, যখন পুরনো সেন্ট্রাল কারাগারে তাকে রাখা হয়েছিল, আমরা পরে কারাগারে গিয়ে সেখানকার লোকজনের কাছ থেকে শুনেছি, যে কক্ষে রাখা হয়েছিল, পুরনো ঘর, দেয়াল দিয়ে পানি পড়ে, ইঁদুর দৌড়াচ্ছে যেটা বাসের উপযোগী ছিল না। সেখানে এই মহান নেত্রীকে রাখা হয়েছিল। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। সে সময় চিকিৎসকরা বলেছেন, তার জরুরি চিকিৎসা দরকার। তারা চিকিৎসা করেননি। তিনি ওই সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই সময় ডাক্তাররা একাধিকবার গণমাধ্যমে বলেছেন- খালেদা জিয়ার উন্নত চিকিৎসা জরুরি। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। পরে করোনা শুরু হয়ে গেলে পিজিতে আনল, সেখান থেকে বাসায় পাঠিয়ে দেয় সরকার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার কথায় কথায় বলেন, খালেদা জিয়াকে দয়া দেখিয়ে বাসায় রেখেছি। আমরা দয়া চাইনি, জাস্টিস চেয়েছি। আমরা ন্যায়বিচার চেয়েছি, প্রাপ্যটা চেয়েছি।’

তিনি বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারও দয়া চাননি। তাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। চিকিৎসকরা বারবার তাকে বিদেশ নিয়ে চিকিৎসার কথা বলছেন। কিন্তু সরকার তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এ দেশে আমরা কোনো রাজা-রানির রাজত্বে বাস করি না। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই গণতন্ত্রই আজ দেশে অনুপস্থিত।’

অনুষ্ঠানে আরও অংশ নেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ডা. এজেড এম জাহিদ হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার