আন্তর্জাতিক বাজারে ফের কমেছে তেলের দাম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার আন্তর্জাতিক বাজারে ফের কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এ দিন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯১ দশমিক ৮৩ ডলার থেকে ১ দশমিক ১ ডলার কমে হয়েছে ৯০ দশমিক ৭৩ ডলার, আর অপরিশোধিত জ্বালানি তেলের অপর বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের প্রতি ব্যারেলের দাম ৮৬ দশমিক ৭৯ ডলার থেকে ১ দশমিক ১৩ ডলার কমে হয়েছে ৮৫ দশমিক ৬৬ ডলার।

শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি কমেছে ১ দশমিক ১ শতাংশ, আর প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেলের দাম কমেছে ১ দশমিক ৩ শতাংশ।

এর আগে গত শুক্রবার এক ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ দশমিক ১ শতাংশ ও ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছিলো। তার চার দিনের মাথায় ফের দরপতন ঘটল অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে।

সম্প্রতি জ্বালানি তেল উৎপাদন ও রপ্তানিকারী দেশসমূহের আন্তঃসরকার জোট অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে অপরিশোধিত তেলের উত্তোলন সীমিত করার ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণার বাস্তবায়নও হয়েছে, তবে তেলের বাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য বলছে, তেল উত্তোলোন খুব কম মাত্রায় সীমিত করেছে বিভিন্ন দেশ।

বাজারে দরপতনের আর একটি কারণ চীনের ‘জিরো কোভিড’ নীতি। বিশ্বের অন্যান্য দেশ করোনা বিধিনিষেধ শিথিল করলেও অপরিশোধিত জ্বালানি তেলের সবচেয়ে বড় বৈশ্বিক ক্রেতা চীন এখনও কঠোর করোনাবিধি জারি রেখেছে।

এই নীতির কারণে একদিকে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড ও শিল্পোৎপাদন যেমন হ্রাস পাচ্ছে, অন্যদিকে জ্বালানি তেলের চাহিদাও কমে গেছে দেশটির। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, চীনের বর্তমান অপরিশোধিত তেলের চাহিদা গত দুই দশকের মধ্যে সবচেয়ে কম।

অপরিশোধিত তেলের বাজার বিশ্লেষক জুন রং ইয়িপ বাজারের বর্তমান অবস্থাকে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘যদি চীনের করোনা নীতি দীর্ঘস্থায়ী হয় এবং উন্নয়নশীল বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ড পরোদমে শুরু হতে আরও বিলম্ব হয়, সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে তেলের দাম আরও কমবে। শিগগিইর হয়তো আমরা দেখতে পাবো- প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ৮৫ ডলারে বিক্রি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার