আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘নিশি’

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ রাশিয়ার মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব ‘ভিজিআইকে’-এর ৪৬তম আসরে নির্বাচিত হয়েছে। গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত সিনেমাটি এ উৎসবে নির্বাচিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া।

রাশিয়ার মস্কোতে অবস্থিত গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফির আয়োজনে আগামী ১৬ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে উৎসবটি। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় ‘নিশি’র এই নির্বাচনকে দেশের চলচ্চিত্রাঙ্গনের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে নির্মিত সিনেমাটিতে উঠে এসেছে চা-বাগানের একটি শ্রমিক পরিবারের জীবনসংগ্রাম। পানির সংকট এবং এসব প্রতিকূলতার কারণে একটি শিশুর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হওয়ার বাস্তব চিত্রও তুলে ধরা হয়েছে এতে।

আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘নিশি’ ধারাবাহিকভাবে নতুন অর্জন যুক্ত করছে। এ সাফল্য ব্যক্তিগত আনন্দের পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসকেও আন্তর্জাতিক অঙ্গনে সমৃদ্ধ করবে।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকোর সহযোগিতায় নির্মিত হয়েছে সিনেমাটি। এর চূড়ান্ত সম্পাদনা, কালার গ্রেডিং ও সাউন্ডের কাজ করা হয়েছে পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ করা হয়।

এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেয়েছে ‘নিশি’। প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৩৫তম এমা অ্যাওয়ার্ডে পুরস্কার অর্জনের পাশাপাশি মন্টেনিগ্রোর গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও সম্মাননা পেয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।

রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণের মধ্য দিয়ে ‘নিশি’র যাত্রায় নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণে সংযম চায় সম্পাদক পরিষদ

ন্যায্য জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াচ্ছে সরকার

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, গ্রেপ্তার ১৩৯

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৯২৯ জন

মিরপুরে নাশকতার অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের ১১ জন আটক

চার দিন বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের চাপ

অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশ

তাহসিফ হত্যা: তরুণী দিশার ৪ দিনের রিমান্ড

নবীনগরে যুব দিবস পালিত, ঋণ ও সনদ বিতরণ

ঢাকায় ৩২ বাসরুটের পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত