আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রথম নারী বডিবিল্ডার মাকসুদা

news-image

স্পোটর্স ডেস্ক : বাংলাদেশের একটি মেয়ে বডিবিল্ডিং করছে—বিষয়টিকে অনেকেই সরলভাবে নিতে পারেননি। অনেকে কটূক্তির চোখেও দেখেছেন। তবে এসবে তোয়াক্কা না করে নিজের লক্ষ্যে অটুট থেকেছেন বাংলাদেশের নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার।

মাকসুদা তার স্বপ্নের পথে হাঁটা শুরু করেছেন। শরীর গঠন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এরই মধ্যে জিতেছেন জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায়। জিতেছেন বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ইভেন্টের উন্মুক্ত শ্রেণিতে শিরোপা। তিনি এখন অপেক্ষায় দেশের প্রথম নারী হিসেবে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের।

ভারতের মুম্বাইয়ে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে আইএইচএফএফ অলিম্পিয়া অ্যামেচার বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ‘ওমেন ফিজিক’ শ্রেণিতে অংশ নেবেন বাংলাদেশের মাকসুদা। প্রতিযোগিতাটি চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে অংশ নিতে পেরে রোমাঞ্চিত মাকসুদা। মুম্বাই থেকে মুঠোফোনে বলছিলেন, ‘আমাদের দেশে মেয়েদের বডিবিল্ডিং নিয়ে এখনো একটা ট্যাবু আছে। সেই বাধার দেওয়াল ভাঙার চেষ্টা করছি আমি, যাতে আমাদের দেশের অন্য মেয়েরাও বডিবিল্ডিংয়ে আসতে পারেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে খুব ভালো লাগছে আমার।’

পতেঙ্গা নৌবাহিনী স্কুল ও কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা মাকসুদা টেক্সটাইল ডিজাইনের ওপর পোস্ট গ্র্যাজুয়েশন করতে ২০১৭ সালে ভারতের পাঞ্জাবে যান। সেখানে পড়াশোনার পাশাপাশি একসময় নিয়মিত জিমে যেতেন। শরীরচর্চা করতে জিমে গিয়ে তা রীতিমতো নেশায় পরিণত হয় তার। এরপর শরীরচর্চা নিয়ে পড়াশোনা করেন। এরপর বডি বিল্ডিংকেই স্বপ্ন বানিয়েছেন তিনি।

কঠোর প্রতিবন্ধকতার বেড়াজাল ভেঙে বডিবিল্ডিংয়ে আসা মাকসুদা এরই মধ্যে হয়ে উঠেছেন বাংলাদেশের অনেকের অনুকরণীয়। আন্তর্জাতিক অঙ্গনে মাত্র পথচলা শুরু মাকসুদার।তার স্বপ্ন সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এক দিন বিশ্বের বুকে ওড়াবেন নারী বডিবিল্ডিংয়ে বাংলাদেশের পতাকা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান