আনসার বাহিনী কীভাবে কূটনীতিকদের নিরাপত্তা দেবে, সেটি চূড়ান্ত হয়েছে

news-image

অনলাইন ডেস্ক : পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বিদেশি কূটনীতিকদের আনসার বাহিনী কীভাবে অতিরিক্ত নিরাপত্তা দেবে, সেটি চূড়ান্ত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বা আগামী রোববারের মধ্যে কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাসগুলোকে বিষয়টি জানানো হবে।

আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন পররাষ্ট্রসচিব।

এ সময় মেজর জেনারেল এ কে এম আমিনুল হক বলেন, ‘কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা দিতে আনসার বাহিনী প্রস্তুত আছে, আর্থিক বিষয় আলোচনা করে ঠিক করা হবে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনারদের বাড়তি প্রটোকল বাতিল করেছে বাংলাদেশ। গত সোমবার এ বিষয়ে বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে দেওয়া হয়েছে আনুষ্ঠানিক ব্যাখ্যা। এবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনও গতকাল মঙ্গলবার এ বিষয়ে কথা বলেন।

গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে প্রশ্ন করা হয় বিদেশি কূটনীতিকদের বাড়তি প্রটোকল বাতিলের বিষয়টি কি নোটিফাই (জানানো) করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘এখানে নোটিফিকেশনের (জানানোর) ওই রকম কোনো ব্যাপার ছিল না। যখন হোলি আর্টিজানের ঘটনা ঘটল, তারপর আমরা যে রেকর্ডস দেখেছি সেখানে তাদের থেকেও আমরা কোনো রিকোয়েস্ট পাই নাই বা আমাদের দিক থেকেও কোনো নোটিফিকেশন হয়নি। এটা সেই সময়ের জঙ্গিবাদের যে উত্থানের যে একটি সম্ভাবনা ছিল সেইটার বিবেচনায় এটি (প্রটোকল) দেওয়া হয়েছিল।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘পরবর্তীতে দেখা গেছে যে, এটা মূলত ট্রাফিক ক্লিয়ারেন্সের কাজটাই করছে, সুতরাং তাদের যে আসল যে নিরাপত্তা সেটা কিন্তু অপরিবর্তিতই আছে। নিরাপত্তার দিক থেকে ঘাটতি আমরা অন্তন্ত দেখতে পারছি না। যে কারণগুলো আমরা দেখেছি যে সময়টায় দেওয়া হয়েছিল, অ্যাডিশনাল যে নিরাপত্তার কথা বলছি আমরা দেওয়া হয়েছিল। এখন আমরা ঢাকা শহরে বা বাংলাদেশে জঙ্গিবাদ বা যাই বলি না কেন, সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘সুতরাং সেইটা একটা যেমন কারণ, আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের নিজেদের সিস্টেমের মধ্যেও কীভাবে একটু সংকুচিত করা যায়, আমাদের পুলিশের সদস্যদেরও একটু স্বল্পতা আছে।’

আরও পড়ুন: বিদেশি দূতদের বাড়তি প্রটোকল তুলে নিল বাংলাদেশ

কূটনীতিকদের নিরাপত্তায় বিকল্প ব্যবস্থা রাখার কথা জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘আর একটা হলো যে আমরা বিকল্প ব্যবস্থাও রেখেছি। আনসারের যে স্পেশাল ব্যাটালিয়ন আছে, তাদেরকে অনেক দিন ধরেই তৈরি করা হচ্ছিল। আনসার-ভিডিপির সঙ্গে আমরা বসব এবং তাদের কি কি ফ্যাসিলিটিস আছে সেগুলো আমরা দূতাবাসগুলোকে জানিয়ে দেব। যারা নিতে চাইবে, তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার