আনন্দ মোহন কলেজের হল বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে সৃষ্ট উত্তেজনায় ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সব হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার রাতে ছাত্রদের এবং আজ রোববার সকালের মধ্যে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাতে কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ মো. আমান উল্লাহ বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে হল বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও খুলে দেওয়া হবে।’

আনন্দ মোহন কলেজের একাধিক শিক্ষার্থী জানান, গত শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের কমিটি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ইউনিট হিসাবে পরিচালিত হবে। কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশ এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়, আরেক পক্ষ এই সিদ্ধান্তকে সমর্থন জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীরা আরও জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশ শুক্রবার রাত ১২টার দিকে কলেজের সামনে বিক্ষোভ করে। এ সময় তারা কলেজ ছাত্রলীগকে ময়মনসিংহ জেলা নয়, মহানগর ছাত্রলীগের অংশ হিসাবে পরিচালনার দাবি জানায়। একই দাবিতে শনিবার সকালেও কলেজের সামনে বিক্ষোভ করে তারা। এ সময় জেলা ছাত্রলীগের পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি হলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এরপর শনিবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের দাবিতে ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকায় সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে। ওই মানববন্ধন ঘিরে রাতে আবারও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, বলেন শিক্ষার্থীরা।

এমন প্রেক্ষাপটে শনিবার রাতেই আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য সব হল বন্ধ ঘোষণা করা হয়।

এ ব্যাপারে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরির্দশক ফারুক আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার