আদানির দ্বিতীয় ইউনিট বাণিজ্যিকভাবে চালু, মিলছে আরও ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের আদানি গ্রুপের ঝাড়খণ্ডের কড্ডা বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সোমবার মুম্বাই স্টক এক্সচেঞ্জে দেওয়া এক চিঠিতে আদানি পাওয়ার এ তথ্য জানিয়েছে।

চিঠিতে বলা হয়, পরীক্ষামূলক কার্যক্রম শেষে রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।

বিদ্যুৎকেন্দ্রটি এখন পূর্ণ এক হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। গত ৮ জুন থেকে পরীক্ষামূলক উৎপাদনে যায় দ্বিতীয় ইউনিটটি। গত ৭ এপ্রিল ৭৪৮ মেগাওয়াট সক্ষমতার প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করে।

এই কেন্দ্র থেকে চাহিদা অনুসারে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে ভারতীয় কোম্পানি আদানি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার