আত্মসমর্পণ করলেই গোলাবর্ষণ বন্ধ হবে: পুতিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলেই মারিউপোলে হামলা বন্ধ হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

অন্যদিকে ফ্রান্সের কর্মকর্তারা জানান, মারিউপোলে আটকা পড়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার বিষয়ে রাজি হয়েছেন পুতিন।

ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের কর্মকর্তারা ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়ে বলেন, বেসামরিক নাগরিকদের অবশ্যই রক্ষা করতে হবে ও চাইলে তাদের সরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তাছাড়া তাদের অবশ্যই খাদ্য, পানি ও প্রয়োজন অনুযায়ী ওষুধের সুবিধা দিতে হবে।

ফ্রান্স, তুরস্ক, গ্রীসসহ বেশ কয়েকটি দেশের নেতারা বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যাপারে পুতিনের সঙ্গে কথা বলেছেন। পুতিন এ প্রস্তাব ভেবে দেখবেন বলেও জানিয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। এদিকে মঙ্গলবার (২৯ মার্চ) শান্তি আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের সদস্যরা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে শুরু হওয়া বৈঠকে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে দেশটির সাধারণ নাগরিকরা, বিশেষ করে নারী ও শিশুরা। মস্কোর ধারাবাহিক হামলায় এখনো ঘর-বাড়ি ছেড়ে পালাচ্ছে ইউক্রেনবাসী। তাদের প্রধান গন্তব্য ইউরোপের দেশ পোল্যান্ডে। জানা গেছে, এরই মধ্যে ৪০ লাখের বেশি ইউক্রেনীয় বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার