আতঙ্ক সৃষ্টি না করতে অনুরোধ বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার

news-image

 গত এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যাকান্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা। অবিলম্বে প্রকৃত খুনীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রতি। পাশাপাশি এই দুটি ঘটনাকে কেন্দ্র করে একটি মহল বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার যে অপচেষ্টা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছে চেম্বার নেতৃবৃন্দ। বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রেসিডেন্ট সুবীর দে স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুটি হত্যাকান্ডকে কেন্দ্র করে বাংলাদেশের পোশাক শিল্প সহ অন্যান্য রপ্তানী বাণিজ্যকে বাধাগ্রস্থ করতে একটি মহল দেশে-বিদেশে নানা অপপ্রচার চালাচ্ছে।  সকলপ্রকার বাধা অতিক্রম করে বাংলাদেশের পোশাক শিল্প যখন কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে তখন এই ধরনের বাংলাদেশ বিরোধী প্রচারণা দু:খজনক ও লজ্জাজনক।

কানাডার বেশ কয়েকটি শীর্ষ পোশাক আমদানীকারক প্রতিষ্ঠানের সঙ্গে এ ব্যাপারে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা এবং তাদেরকে প্রকৃত চিত্র তুলে ধরে বাংলাদেশের সঙ্গে নিয়মিত বাণিজ্য সম্প্রসারণে উৎসাহ দিচ্ছে।
 বাংলাদেশে বিজনেস চেম্বার অব কানাডা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যে যারা বাংলাদেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত তাদের এই অপকর্ম থেকে বিরত থাকতে  জোর অনুরোধ জানান। চেম্বার সভাপতি আরো উল্লেখ করেন, গার্মেন্টস শিল্প গত ৩০ বছরে বাংলাদেশের অর্থনীতির লাইফ ব্লাডে পরিণত হয়েছে। বিশ্বে তৈরি পোশাক রফতানিতে বর্তমানে চীনের পর বাংলাদেশের স্থান। বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের সর্বমোট ২৫ বিলিয়ন ডলারের রফতানি আয়ের ক্ষেত্রে এককভাবে শতকরা ৮০ ভাগ অর্জনের পাশাপাশি গার্মেন্টস খাত প্রত্যক্ষভাবে প্রায় ৪০ লাখ দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। আর পরোক্ষভাবে আরো এক থেকে দেড় কোটি মানুষের কর্মসংস্থানেও ভূমিকা রাখছে এ শিল্প। বাংলাদেশের এই শিল্পটির বিরুদ্ধে তাই দেশি-বিদেশি মহলের ষড়যন্ত্র  দীর্ঘদিনের।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার