আটক আরও চারজন, বাড়তে পারে আরিয়ানের হাজতবাস

news-image

বিনোদন ডেস্ক : মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীতে মাদককাণ্ডে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জালে আরও চার মাদকপাচারকারী। বুধবার রাতে মুম্বাইয়ে আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টের বাড়ির কাছ থেকে তাদের গ্রেফতার করে এনসিবি। তাদের মধ্যে একজন বিদেশি মাদকপাচারকারী। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে মাদক।

বিদেশি মাদকপাচারকারীকে গ্রেফতারের পরই মাদককাণ্ডে এসেছে নতুন মোড়। জিজ্ঞাসাবাদের কারণে আরও কয়েকদিন আরিয়ানকে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে এনসিবি। ইতোমধ্যেই আদালতে জামিনের আবেদন করেছেন আরবাজ মার্চেন্ট। বুধবার থেকে শোনা গিয়েছিল যে বৃহস্পতিবার মাদককাণ্ডে জামিন পেতে পারেন আরিয়ান খান।

বুধবার রাতে এ মামলায় নতুন মোড় আসার পরই বদলাচ্ছে অনেক সিদ্ধান্ত। ইতোমধ্যেই ওই বিদেশি পাচারকারীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনসিবি।

গত সোমবার আদালতের কাছে জিজ্ঞাসাবাদের কারণেই তিন অভিযুক্তকে ফের আগামী ১১ অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখার আবেদন জানায় এনসিবি। এদিন এসিবির থেকে জানানো হয়েছিল যে তদন্তের জন্যই আরিয়ানসহ তিনজনকে হেফাজতে রাখা জরুরি। আরিয়ান খানের ফোন থেকে তার বিরুদ্ধে জোরালো প্রামাণ্য নথিও পাওয়া গেছে বলে আদালতে জানায় এনসিবি।

আরিয়ানদের সঙ্গে আন্তর্জাতিক মাদকচক্রের যোগ রয়েছে বলেও দাবি করে এনসিবি। পাশাপাশি এদিন আরিয়ানের জামিনের আবেদন করেন তার আইনজীবী সতীশ। আদালতে আরিয়ানের আইনজীবী জানান, এই পার্টিতে যাওয়ার টিকিটও ছিল না আরিয়ানের কাছে, তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এমনকি আরিয়ানের কাছে কোনো মাদকদ্রব্য ছিল না। তাই তাকে গ্রেফতার করাই ভুল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার