আজ রংপুর আসছে আড়াই লাখ টিকা, প্রয়োগ শুরু ৭ ফেব্রুয়ারি

news-image

রংপুর ব্যুরো : প্রথম ধাপে রংপুরের জন্য আড়াই লাখ ডোজ করোনা ভ্যাকসিন বরাদ্দ দেয়া হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। তিনি জানান, আজ রোববার টিকার ১৭টি কার্টন রংপুরে এসে পৌঁছাতে পারে। ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হবে। প্রতি কার্টনে এক হাজার ২০০ ভায়াল থাকে এবং প্রতি ভায়ালে ১০টি করে ডোজ থাকবে। এছাড়া তাদের কাছে অতিরিক্ত আরও চার কার্টন রয়েছে। সে হিসেবে রংপুরে প্রথম ধাপে ২ লাখ ৫২ হাজার ডোজ টিকা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেয়া শুরু হবে।

সিভিল সার্জন আরও বলেন, রংপুর সিটির ভেতরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং উপজেলাগুলোতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে আরও ডোজ আসলে নিয়ম মাফিক এসব টিকা দেয়া হবে। টিকা দেয়ার কাজে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

ভ্যাকসিন পেতে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্তদের অনলাইনে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন গ্রহণ করা যাবে না বলেও জানান তিনি।
এদিকে, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিভাগের দিনাজপুর জেলায় আট কার্টন, কুড়িগ্রামে পাঁচ কার্টন, লালমনিরহাটে তিন কার্টন, গাইবান্ধায় ছয় কার্টন, নীলফামারীতে পাঁচ কার্টন, পঞ্চগড়ে দুই কার্টন এবং ঠাকুরগাঁওয়ে চার কার্টন সরবরাহ করা হবে। সে হিসেব অনুযায়ী এই বিভাগে প্রথম ধাপে ৬ লাখ ৪৮ হাজার ডোজ টিকা সরবরাহ করা হচ্ছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী জানান, বিভাগের আট জেলায় মোট করোনায় ১৫ হাজার ৭শ’ ২১ জন আক্রান্ত এবং ৩শ’ ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৪ হাজার ৯শ’ ৪৪ জন রোগী সুস্থ হয়েছেন। দিনাজপুুর জেলায় ৪ হাজার ৬শ’ ৭০ জন আক্রান্ত ও ১০৯ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ৯ জন আক্রান্ত ও ৭১ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫শ’ ৪ জন আক্রান্ত ও ৩৩ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৪শ’ ৫৮ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৩শ’ ২৩ জন অক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৯ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৯শ’ ৬৩ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৭শ’ ৮৫ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার