আজ বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে

news-image

ক্রীড়া প্রতিবেদক : মিরপুর শেরে বাংলায় সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি হানা দিয়েছিল। শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়িয়েও পরিত্যক্ত হয়। আজ শনিবার একই ভেন্যুতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। বৃষ্টির শঙ্কা আছে এই ম্যাচেও।

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি কমিয়ে আনা হয় ৪২ ওভারে। খেলা বন্ধ হওয়ার সময় পর্যন্ত কিউইদের স্কোর ছিল ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬। তখনও কিউই ইনিংসের ৮.২ ওভার বাকি ছিল।

আজ সকাল থেকে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঠিক খেলা শুরুর আগে, শুরুর সময় এবং এক ঘণ্টা পর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৯০ থেকে ৮০ শতাংশ।

বেলা ১টা ও দুপুর ২টায় বৃষ্টির সম্ভাবনা আছে ৯০ শতাংশ, আর বিকেল ৩টা নাগদ বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে এবং রাতে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। বিকেল ৪টা ও ৫ টায় ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। তারপর থেকে রাত পর্যন্ত বৃষ্টি পড়ার সম্ভাবনা বেশ কম, মাত্র ২০ %।

কাজেই আবহাওয়ার পূর্বাভাস সত্য হলে আগামীকাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা খুব কম। তবে যেহেতু খেলা শুরুর সময় ৮০ থেকে ৯০% বৃষ্টি পড়ার সম্ভাবনার কথা বলা আছে, তাই দুপুর ২টায় মানে নির্ধারিত সময়ে খেলা শুরুর সম্ভাবনা ক্ষীণ।

সেক্ষেত্রে খেলা শুরু হতে হতে দুপুর গড়িয়ে বিকেল নামতে পারে। বিকেলেও বৃষ্টির হানায় ক্ষতিগ্রস্ত হতে পারে ম্যাচ। ৫০ ওভারের ম্যাচের সম্ভাবনা বেশ কম। দুপুরের পর বিকেল থেকে বৃষ্টির তোড় কমে গেলে খেলা শুরু হতে পারে দেরি করে। তাই ৫০ ওভারের ম্যাচ না হলেও ৩৫-৪০ ওভারের খেলা হওয়ার সম্ভাবনা আছে বেশ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার