আজ বঙ্গমাতা হলে উঠবেন ফুলপরী

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনের শিকার ফুলপরী খাতুন আজ ক্যাম্পাসে আসছেন। রোববার (১২ মার্চ) ইবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে উঠতে ক্যাম্পাসে আসছেন তিনি।

ফুলপরীর বাবা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার মেয়ে এই এক মাস ক্লাস করতে পারেনি। ও অন্যদের থেকে পিছিয়ে যাচ্ছে। এজন্য আজই ক্যাম্পাসে নতুন হলে উঠবে, একইসঙ্গে ক্লাস শুরু করবে।

তবে এসময় তিনি মেয়ের নিরাপত্তা নিয়েও কিছুটা শঙ্কা প্রকাশ করেন। আতাউর রহমান বলেন, যদিও প্রশাসন নিরাপত্তা দিচ্ছে কিন্তু তারপরও একটু ভয় থেকেই যায়।

এদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রাসিদুজ্জামান বলেন, আমি ওর হলে ওঠার বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। আগেই ওর পছন্দ অনুসারে সিট দেওয়া হয়েছে। আশা করি, এখানে ওর কোনো সমস্যা হবে না।

এর আগে গত ৪ মার্চ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ফুলপরী খাতুনকে তার পছন্দের হলে কক্ষ বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফুলপরীর ক্লাস শুরুর বিষয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. বখতিয়ার হাসান বলেন, আমরা এরইমধ্যে একটি মিটিংয়ে তার বিষয়ে আলোচনা করেছি। শ্রেণীকক্ষে বা বিভাগে তার যেন কোনো সমস্যা না হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। তাছাড়া তার পড়াশোনার বিষয়েও খেয়াল রাখবো আমরা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও সাত-আটজন জড়িত ছিলেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী।

পরে এ ঘটনায় ইবির পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী ওরফে অন্তরা, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি, আইন বিভাগের ইসরাত জাহান মিম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও একই বিভাগের মুয়াবিয়া জাহান।

এর মধ্যে সানজিদা চৌধুরী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। অন্যরা ছাত্রলীগের কর্মী। এছাড়া নির্যাতনের ঘটনায় ওই পাঁচজনকেই সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার