আজ নায়ক মান্নার জন্মদিন

news-image

নিউজ ডেস্ক : জনপ্রিয় অভিনেতা মান্নার জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে টাঙ্গাইল জেলার কালিহাতীতে জন্ম নেন তিনি। প্রায় দুই যুগেরও বেশি সময় বাংলা সিনেমায় দাপিয়ে বেড়িয়েছে এই অভিনেতা।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার পর ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে মান্নার। তার অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’ কিন্তু প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলী’। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৪০০ ছবিতে অভিনয় করেছিলেন মান্না।

১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমায় প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন তিনি। সেটি ব্যবসাসফল হওয়ায় মান্নাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

এরপর কাজী হায়াত পরিচালিত ‘দাঙ্গা’ ও ‘ত্রাস’ সিনেমা দিয়ে একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান মান্না। একে একে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘অন্ধ প্রেম’, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘প্রেম দিওয়ানা’, ‘ডিস্কো ড্যান্সার’, কাজী হায়াত পরিচালিত ‘দেশদ্রোহী’, ছবিগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে মান্নার অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। ১৯৯৯ সালে ‘কে আমার বাবা’, ‘আম্মাজান’, ‘লাল বাদশা’র মতো সুপারহিট ছবিতে কাজ করেন মান্না।

শুধু অভিনেতা নয়, প্রযোজক হিসেবেও বেশ সফল ছিলেন মান্না। তার প্রতিষ্ঠান থেকে যতগুলো সিনেমা প্রযোজনা করেছেন প্রতিটি ব্যবসাসফল হয়েছিলো।

জনপ্রিয় এই অভিনেতা তার সিনেমার মাধ্যমে মানুষের মনে বেঁচে রবেন অনন্তকাল।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার