আজ থেকে শীত বাড়তে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : মাঘ মাসের ১০ দিন পার হয়ে গেছে। কিন্তু এখনও ‘বাঘ কাঁপানো’ শীত শুরু হয়নি। শীতের নির্মল আকাশের দেখা নেই। সারাদিনই আকাশের মুখ ভার। পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঝরেছে গুঁড়িগুঁড়ি বৃষ্টিও। আর দিগন্তবিস্তৃত কুয়াশা তো আছেই। পৌষ মাসেও বেশ কিছুদিন চলেছে মেঘ-বৃষ্টির এমন খেলা। মেঘ ও কুয়াশার কারণে বাংলাদেশের অনেক স্থানে দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। এসব এলাকায় ঠান্ডা অনুভূতিও বেশি। কিন্তু সারাদেশে তাপমাত্রা মাঘের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।

গত দু’দিন ধরে দেশের কোথাও নেই শৈত্যপ্রবাহ। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি এবং সর্বোচ্চ কক্সবাজার ও টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীসহ সারাদেশের আকাশ সোমবারও ছিল মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি ও হালকা বৃষ্টি হয়েছে। দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকা ও কুমারখালীতে। এ বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। মেঘ বুধবারের মধ্যে কেটে যাবে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশীদ। তিনি বলেন, সোমবার দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দেশের অন্যত্র সামান্য কমতে পারে। আগামী দুই দিনে রাতের তাপমাত্রা কমবে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, বৃষ্টির প্রভাব কেটে গেলে মঙ্গলবারের পর ফের তাপমাত্রা কমতে থাকবে। এবার মাঘের শুরুতে পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলে তিন-চার দিন ধরে। মাসের শেষদিকে ফের শীতের প্রভাব বাড়বে বলে আভাস দেন এ আবহাওয়াবিদ। চলতি মৌসুমে এ পর্যন্ত তিন দফা শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে কোনোটিই তিন-চার দিনের বেশি স্থায়ী হয়নি। এর মধ্যে ২০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে সর্বনিম্ন। ঢাকাবাসী এখনও শৈত্যপ্রবাহের দেখা পাননি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার