আজ থেকে ঢাকার গণপরিবহনে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক

news-image

নিউজ প্রতিবেদক : গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা আজ থেকে কার্যকর হবে। সকাল ৭টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া দেওয়া যাবে। তবে ছুটির দিনে শিক্ষার্থীদেরও পূর্ণ ভাড়াই দিতে হবে। আবার ঢাকার বাইরের শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিদিনই পূর্ণ ভাড়া আদায় করবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও এমডি এবং সব শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনার পর ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত হয়। তবে হাফ ভাড়া প্রদানের সময় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্যান্য ছুটির সময় শিক্ষর্থীদের হাফ ভাড়া কার্যকর হবে না। এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা মেট্রো এলাকায় কার্যকর থাকবে। কোনোভাবে ঢাকার বাইরে কার্যকর হবে না।

চট্টগ্রাম বা অন্যান্য শহরে কেন হাফ ভাড়া নেওয়া হবে না এমন প্রশ্নে এনায়েত উল্ল্যাহ বলেন, হাফ ভাড়ার এই সিদ্ধান্ত শুধু ঢাকা শহরের জন্য কার্যকর হবে। অন্যান্য শহরের জন্য নয়। কারণ এই দাবি শুধু ঢাকার শিক্ষার্থীদের ছিল।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাদেকুর রহমান হিরু, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল আহমেদ সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার