আজ ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল আজ ঢাকায় আসছে। প্রতিনিধি দলটি ২৬ অক্টোবর বুধবার থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকায় অবস্থান করবে।

এ সময়ে তারা বাংলাদেশের জন্য আগামীর ঋণ কর্মসূচি এবং নতুন করে দীর্ঘমেয়াদে ঋণ দিতে অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে আলোচনা করবে বলে বিবৃতিতে জানায়।

বিবৃতিতে বলা হয়, প্রতিনিধি দলটি কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাংলাদেশে সরকারের নীতি নির্ধারক এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করবে। এই প্রতিনিধি দলের ঢাকা আসার মধ্য গিয়ে ঋণ কর্মসূচি নিয়ে কথাবার্তা আগামী মাসগুলোতেও চলমান থাকবে বলে ।

ঢাকায় আইএমএফ মিশনের প্রধান রাহুল আনন্দ এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বিবৃতিতে আরও বলা হয়, এই সফরের উদ্দেশ্য হলো কর্মকর্তা পর্যায়ের চুক্তির অগ্রগতির জন্য আলোচনা করা। সম্ভাব্য বর্ধিত ঋণ সুবিধা (ইসিএফ) বা বর্ধিত তহবিল সুবিধা কর্মসূচি এবং নতুন চালু রেসিলিয়ান্স অ্যান্ড সাসটেইনেবলিটি ফ্যাসিলিট (আরএসএফ) এর অধীনে ঋণ নিয়ে আলোচনার কথা বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, আরএসএফ ঋণের অধীনে সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য জলবায়ুর পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে অর্থায়ন করা হয়।

ইউক্রেন যুদ্ধ পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের মধ্যে বৈদেশিক বাণিজ্য ঠিক রেখে দেশের অর্থনীতির গতি ধরে রাখতে বিশ্বব্যাংক ও আইএমএফের কাছে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার ঋণ চেয়ে প্রস্তাব করেছে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান