আজ কলকাতায় মুক্তি পাচ্ছে ‘টান’

530729837f3e2-taan-newsবাংলাদেশের প্রখ্যাত কবি আল মাহমুদের ছোটগল্প ‘জলবেশ্যা’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘টান’। কলকাতার পরিচালক মুকুল রায় চৌধুরী ছবিটি নির্মাণ করেছেন। আজ সন্ধ্যায় কলকাতায় মুক্তি পাচ্ছে ছবিটি। 



এ প্রসঙ্গে ‘টান’ ছবির পরিচালক মুকুল রায় চৌধুরী ‘প্রথম আলো’কে জানিয়েছেন, ‘এটি আমার নির্মাণ করা প্রথম ছবি। তাই একটু ভয়ে ছিলাম। কিন্তু এখন পর্যন্ত অগ্রিম সব টিকিট শেষ হয়ে গিয়েছে। “জলবেশ্যা” গল্পটি কলকাতায় অনেক জনপ্রিয়। তাই ছবিটি নিয়ে সবার মাঝে একটা কৌতূহল কাজ করছে। তাঁরা নানা ধরনের কথাবার্তাও বলছেন। তা ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছবিটি মুক্তি পেতে যাওয়ায় অন্য রকম একটা আমেজ কাজ করছে সবার মধ্যে।’ 



‘টান’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জল, জঙ্গল আর জলবেশ্যাদের কাহিনি নিয়ে ছবিটির চিত্রনাট্য লিখেছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। ঋতুপর্ণা ছাড়াও ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুমন্ত চট্টোপাধ্যায়, পামেলা, দেবলীনা দত্ত, দেবদূত প্রমুখ। ছবিটির দুটি গানই লিখেছেন জুয়েল মাহমুদ। 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার