আজিমপুর দিয়ে লোডশেডিং শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক এক ঘণ্টার লোডশেডিং শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে আজিমপুর দিয়ে এই লোডশেডিং শুরু হয়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকরা।

এর আগে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সমন্বয় সভার পর এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে লোডশেডিংসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বিষয়গুলো হলো-

রাজধানীতে ডিপিডিসি ও ডেসকোসহ দেশের কোথায়-কখন লোডশেডিং হবে তার সম্ভাব্য শিডিউল প্রকাশ করে বিদ্যুৎ কর্তৃপক্ষ।
জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
এ ছাড়াও সপ্তাহে একদিন পেট্রল পাম্পও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
রাত ৮টার পর খোলা রাখা যাবে না দোকান ও শপিংমল।
শিডিউল মেনেই প্রতিটি এলাকায় এক ঘণ্টা করে বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ। পরে সরবরাহ সংকট মোকাবিলা করতে না পারলে লোডশেডিং দুই ঘণ্টা করা হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ড. নসরুল হামিদ বলেন, প্রাথমিকভাবে প্রায় এক সপ্তাহ ধরে ঘণ্টাব্যাপী লোডশেডিং চলবে এবং তা পর্যাপ্ত না হলে লোডশেডিংয়ের মেয়াদ বাড়ানো হবে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন প্রায় ১,০০০ মেগাওয়াট থেকে ১,৫০০ মেগাওয়াট ঘাটতি হবে। ফলে কর্তৃপক্ষ সারা দেশে পর্যায়ক্রমে এক থেকে দুই ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং করতে বাধ্য হবেন।’ দেশে ফিলিং স্টেশনগুলোও সপ্তাহে এক দিন বন্ধ রাখা হবে। এ সিদ্ধান্ত সাময়িক বৈশ্বিক পরিস্থিতির উন্নতির পরপরই আমরা সম্পূর্ণ বিদ্যুৎ উৎপাদনে ফিরে যাব।’

তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকারিভাবে ডিজেলের খরচ কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে বিদ্যুৎ খাতে প্রায় ১০ শতাংশ ডিজেল ব্যবহৃত হয়, বাকিটা পরিবহন খাতে ব্যবহৃত হয় এবং ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হলে সরকার যথেষ্ট পরিমাণ পেট্রোল বাঁচাতে সক্ষম হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার