আজিমপুর কবরস্থানে স্বজনদের কান্না ও মোনাজাত

news-image

বিশেষ সংবাদদাতা : কবরস্থানে চিরনিদ্রায় শুয়ে থাকা প্রিয় মানুষটির জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করছেন
যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রাজধানীসহ সারাদেশে পালন হচ্ছে পবিত্র শবে বরাত। শুক্রবার (১৮ মার্চ) এশার নামাজের পর মসজিদে মসজিদে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

অপরদিকে একইদিনে জুমা ও শবে বরাত হওয়ায় ঢাকার আজিমপুর কবরস্থানে দিনভর ছিল মানুষের ভিড়। রাতেও স্বজনরা প্রিয়জনের কবর জিয়ারতে ছুটে আসেন।

অন্যান্য বছর শবে বরাত উপলক্ষে বিকেল থেকে কবরস্থানে ভিড় বাড়লেও আজ জুমার দিন হওয়ায় দুপুর থেকেই কবর জিয়ারত করতে আসে মানুষ। তবে সন্ধ্যার পর বাড়তে থাকে ভিড়। রাত যত গভীর হয় মানুষের ঢল বাড়ে।

এসময় নিরিবিলি স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে কেউ কোরআন তেলাওয়াত করেন, আবার কেউবা অঝোরে কাঁদেন, কেউ দুই হাত তুলে কবরস্থানে চিরনিদ্রায় শুয়ে থাকা প্রিয় মানুষটির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

এদিকে রাত ১০টায় আজিমপুর কবরস্থানের উত্তর-দক্ষিণ দিকে রাস্তার দুই ধারে ও ভেতরে ভিক্ষুকের ভিড় দেখা যায়। তাদের কেউ অন্ধ, কেউ বিকলাঙ্গ আবার কেউবা প্রতিবন্ধী। যারা কবর জিয়ারত করতে এসেছেন তাদের কাছে সাহায্য চাইছেন। অধিকাংশ মানুষ এ রাতে দুহাত খুলে দান করছেন।

রাজধানীর কামরাঙ্গীরচরের বাসিন্দা আবুল হোসেন জানান, গত বছর তার মা মারা যান। প্রতি শুক্রবার তিনি কবর জিয়ারত করতে আসেন। শবে বরাত হওয়ায় আজ দুপুরে একবার ও রাতে আবার এসেছেন কবর জিয়ারত করতে।

মায়ের কবরের পাশে দাঁড়ালে ক্ষণিকের জন্য মায়ের অদৃশ্য স্পর্শ অনুভব করেন বলে জানান তিনি।

এদিকে ময়মনসিংহের ত্রিশালের বাসিন্দা ছালাম মিয়া এলাকার পরিচিত এক ভিক্ষুককে সঙ্গে নিয়ে বাড়ি থেকে এসেছেন। আজ যা রোজগার হবে তা দুই ভাগ হবে এই শর্তে সঙ্গে এনেছেন। দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত হাজার খানেক টাকা পেয়েছেন। ফজরের নামাজের আগ পর্যন্ত আরও দুই-এক হাজার টাকা বাড়বে বলে আশা তার।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান