আজও ঢাকার বায়ু ‘বিপজ্জনক’

news-image

নিউজ ডেস্ক : বায়ুদূষণের শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা। তবে বায়ুর মানের অবনতি হয়ে আজ (শনিবার) সকালে তা বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। ৩৩৫ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকার শীর্ষস্থানে রয়েছে রাজধানী শহর। এ তালিকায় ২৫১ স্কোর নিয়ে পরের স্থানে রয়েছে ভারতের দিল্লি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের ওয়েবসাইট থেকে পাওয়া গেছে এ তথ্য।

পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০২টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই স্তরেই রয়েছে ঢাকা।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত ১০টি শহরের ৭টিই এশিয়ার। এরমধ্যে ভারতের ৩টি, চীনের দুটি এবং বাংলাদেশ ও পাকিস্তানের একটি করে। এছাড়া বাকি তিন শহরের মধ্যে রয়েছে ইতালির মিলান, সার্বিয়ার বেলগ্রেড এবং মেসিডোনিয়ার স্কোপ।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় ৬ স্কোর নিয়ে ১০১তম স্থানে রয়েছে নরওয়ের অসলো।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার