আজও জামিন পেলেন না শাহরুখপুত্র আরিয়ান খান

news-image

বিনোদন ডেস্ক : মাদক কাণ্ডে আজ সোমবারও (১১ অক্টোবর) জামিন পেলেন না শাহরুখপুত্র আরিয়ান খান। এদিকে বুধবার আবারও তার জামিনের মামলার শুনানি ধার্য করা হয়েছে। সোমবার আরিয়ান খানের আইনজীবী সতীশ মানেশিন্ডে মুম্বাই সেশন আদালতে জামিনের আর্জি জানান।

তবে এনসিবি অফিসাররা কিছু সময় চান আদালতের কাছে। তারপরই বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করে মুম্বাই সেশন আদালত।

গত বৃহস্পতিবার মুম্বাইয়ের আদালত শাহরুখপুত্র আরিয়ান খানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। তারপরই আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন আইনজীবী। মনে করা হয়েছিল সোমবার হয়তো জামিন পাবেন তিনি। তবে আপাতত, মামলার শুনানি পিছিয়ে গেল বুধবার পর্যন্ত।

গত শনিবার মুম্বাইয়ের বিলাসবহুল ক্রুজ থেকে আটক করা হয় আরিয়ান ও তার সঙ্গীদের। রোববার শাহরুখপুত্রকে গ্রেফতার করা হয়। প্রথমে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে ছিলেন আরিয়ান, মুনমুন ধামেচা, আরবাজ মার্চেন্টকে।

শোনা গেছে, এদিন আরিয়ানের জামিনের দাবিতে আইনজীবী সতীশ মানেশিণ্ডে এজলাসে জানান, যখন থেকে শাহরুখপুত্রকে গ্রেফতার করা হয়েছে তখন থেকে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি যে কারণ দেখিয়ে তাকে জেলে রাখা যেতে পারে।

এরপর মানেশিণ্ডে দাবি করেন, তার মক্কেলের জামিনের আবেদন মঞ্জুর করেও তদন্তের কাজ চালানো যেতে পারে। কিন্তু তার সেই আবেদন মঞ্জুর হয়নি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান