আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল করতে পারি

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন করতে গিয়ে কেউ যদি আচরণবিধি ভঙ্গ করে এবং সেটা প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন ২০ হাজার টাকা ও সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করতে পারি। চাইলে প্রার্থিতাও বাতিল করতে পারি।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, আমি প্রার্থীসহ সবাইকে বলেছি, তাদের যে আইনগুলো আছে তারা যেন সেগুলো মেনে চলেন।

প্রার্থীদের অভিযোগ ও সরকারি কর্মকর্তাদের ভোট চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ তদন্তের বিষয়ে আমাদের নির্বাচনী কমিটি মাঠে কাজ করছে। সে ক্ষেত্রে কোনো অভিযোগ গেলে তারা সেটা তদন্ত করবেন। তদন্ত রিপোর্টগুলোও কমিশনে পাঠানো হয়। এগুলোর ক্ষেত্রে আমরা অনেক ব্যবস্থা নিয়েছি, আরও নেব।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনাদেরকেও বলছি, আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। আপনাদেরর যদি স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া হয়, বাধা দেওয়া হয়, ভয় দেখানো হয়, সেটাও আমরা শাস্তির আওতায় এনেছি।

রাশেদা বলেন, আমরা সবাইকে সংযত হয়ে কাজ করার জন্য বলেছি। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসে, তারা যেন ভয় না পায় সেটা নিশ্চিত করতে হবে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান ও সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।

মতবিনিময় সভার প্রথমে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এর আগে তিনি সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি