আঙুর কেন খাবেন?

news-image

অনলাইন ডেস্ক : প্রায় সারা বছরই দেখা মেলে উপকারী ফল আঙুরের। দেশি ফল না হলেও এটি বেশ সহজলভ্য। খাবারের তালিকায় প্রতিদিন কোনো না কোনো ফল তো রাখতে বলাই হয়, সেসব ফলের একটি হতে পারে আঙুর। এতে থাকা অনেক ধরনের পুষ্টি উপাদান শরীরকে ভালো রাখতে কাজ করে। নিয়মিত আঙুর খেলে মিলবে অনেক উপকার। চলুন জেনে নেওয়া যাক আঙুর খাওয়ার উপকারিতা-

অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর

প্রচুর অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর আঙুর নানাভাবে শরীরের কাজে লাগে। এটি খেলে ভালো থাকে হার্ট, সেইসঙ্গে ক্যানসারের আশঙ্কাও কমে অনেকাংশে। ভালো করে রক্ত সঞ্চালন, নিয়ন্ত্রণে রাখে রক্তচাপ। এই অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকে আঙুরের খোসা ও বীজে। যে কারণে খাওয়ার সময় এগুলো বাদ দেবেন না।

সমাধান করে ত্বকের সমস্যার

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আঙুর ত্বকের সমস্যার সমাধান করতে এবং ত্বকের তারুণ্য বজায় রাখতে কাজ করে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, আঙুরে রয়েছে রেসভারেট্রল। এটি খুব সাধারণ অ্যাকনের ওষুধ বেন্জল পারঅক্সাইডের সঙ্গে মিলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মোকাবিলা করে। ব্রণ হওয়ার জন্য এই ব্যাকটেরিয়াই দায়ী।

প্রচুর পটাশিয়াম

প্রতি ১০০ গ্রাম আঙুরে ১৯১ মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায় । প্রচুর পটাশিয়াম গ্রহণ করলে শরীরের জন্য নানা রকম উপকার করে। লো সোডিয়াম ও হাই পটাশিয়াম ডায়েট মেনে চললে তা উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখতে কাজ করে। এর ফলে হার্টের সমস্যার আশঙ্কা অনেকাটাই কমে যায় এবং দূর হয় হাই কোলেস্টেরলের সমস্যাও। প্রচুর পটাশিয়াম গ্রহণ করলে তা পেটের নানা ধরনের সমস্যারও সমাধান করতে পারে।

ভালো রাখে চোখ

চোখ ভালো রাখতে কাজ করে আঙুর, এমনটাই দেখা গেছে মায়ামি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। এর কারণ হলো রেটিনায় প্রোটেক্টিভ প্রোটিনের মাত্রা বাড়ায় আঙুর। তাই নিয়মিত আঙুর খেলে ভালো থাকে চোখ।

বাড়ে মস্তিষ্কের কার্যক্ষমতা

কয়েকটি গবেষণায় দেখা গেছে, রেসভারেট্রল মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়াতে কাজ করে। তাই যাদের স্মৃতিশক্তিজনিত সমস্যা রয়েছে, নিয়মিত আঙুর খাওয়া তাদের জন্য দারুণ উপকারী।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার