আগে নিরপেক্ষ সরকার, পরে নির্বাচন: রুমিন ফারহানা

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, তার পর নির্বাচন।

আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমরা জেল খেটেছি, মামলা খেয়েছি, আমাদের পরিবারের ওপর অত্যাচার হয়েছে, আমাদের বাড়িঘর অফিস ভাঙচুর হয়েছে, আমাদের ব্যবসা শেষ। আমাদের হারানোর কিছু নাই। সমাবেশে মানুষের জোয়ার রোধ করার শক্তি এই সরকারের নাই।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মোহাম্মদ শামীম, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর অপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান