আগের চেয়ে সুস্থ মাহাথির মোহাম্মদ

news-image

অনলাইন ডেস্ক : গতকাল হুট করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় এটি ভিত্তিহীন। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

গুজবের বিষয়টি উল্লেখ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মাহাথির মোহাম্মদের মেয়ে দাতিন পাদুকা মেরিনা মাহাথির। তিনি কিছুটা বিরক্তির সুরে বলেন, ‘আমার বাবা আগের চেয়ে সুস্থ আছেন। আপনাদের অতিমাত্রায় কৌতূহলের ফলে আমরা পারিবারিকভাবে উদ্বিগ্ন। দয়া করে মাহাথির মোহাম্মদকে নিয়ে কোনো ভুয়া খবর প্রচার করবেন না। তাকে নিয়ে অতিমাত্রায় খবর প্রচার বন্ধ রাখুন। এই গুজব আমার পরিবারের জন্য হয়রানিমূলক।’

মেরিনা এক বিবৃতিতে বলেছেন, ৯৬ বছর বয়সী মাহাথিরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এমনকি মজাও করছেন।

গত ৭ জানুয়ারি অসুস্থ হয়ে পড়ায় প্রথম দফায় হাসপাতালে নেওয়া হয় মাহাথিরকে। ১৩ জানুয়ারি তিনি সেখান থেকে বাড়িতে ফেরেন। ২২ জানুয়ারি অসুস্থ হওয়ায় আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়। তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। ৯৬ বছরের মাহাথিরের দুই দফা বাইপাস সার্জারি হয়েছিল। প্রথম দফায় ১৯৮৯ সালে এবং দ্বিতীয় দফায় ২০০৭ সালে।

প্রসঙ্গত, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি ডা. তুন মাহাথির মোহাম্মদ। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০১৮ সালে ৩য় বারের মতো প্রধানমন্ত্রী হয়ে ২ বছর পর ২০২০ সালে পদত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার