আগুন নেভাতে গিয়ে জানলেন, নিহতরা সবাই পরিবারের সদস্য

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে তিনজন শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপক কর্মী হ্যারল্ড বেকার আতঙ্কিত হয়ে পড়েন। কারণ নিহতরা সবাই তার পরিবারের সদস্য।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পুলিশ নিহত ছয়জনের নাম নিশ্চিত করেছে। তবে এখনো পাঁচ, ছয় ও সাত বছর বয়সী তিন শিশুর পরিচয় নিশ্চিত করেনি।

নিহতরা হলেন ডেল বেকার (১৯), স্টার বেকার (২২), ডেভিড ডাউবার্ট সিনিয়র (৭৯), শ্যানন ডাউবার্ট (৪২), লরা ডাউবার্ট (৪৭) এবং মারিয়ান স্লুসারের (৫৪)।

ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় শুক্রবার ভোরে বারান্দা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নেস্কোপক স্বেচ্ছাসেবক ফায়ার কোম্পানির অগ্নিনির্বাপক সংস্থার হ্যারল্ড বেকার জানান, অগ্নিকাণ্ডে তার ছেলে, মেয়ে, শ্বশুর, শ্যালক, শ্যালিকা, তিন নাতি-নাতনি এবং আরও দুই আত্মীয় মারা গেছেন।

তিনি বলেন, যে তিন শিশু মারা গেছে, তারা ওই বাড়িতে থাকত না। তারা সেখানে গ্রীষ্মকালীন ছুটিতে গিয়েছিল।

পুলিশ বলছে, তারা স্নিফার ডগের সাহায্যে ধ্বংস হওয়া ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করে। পুলিশের রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিরাপদে বের হতে সক্ষম হয়েছে।

পেনসিলভানিয়ার গভর্নর টম উলফ টুইটারে লেখেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মর্মাহত।

মার্কিন রেড ক্রস সিএনএনকে বলেছে, জীবিত ও বাস্তুচ্যূতদের জন্য তারা সাহায্যের হাত বাড়িয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান